বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

ইবিএল চেয়ারম্যান আনিস আহমেদ বাবার কাছ থেকে উপহার পাচ্ছেন ১.৬৪ কোটি শেয়ার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
ইবিএল চেয়ারম্যান আনিস আহমেদ বাবার কাছ থেকে উপহার পাচ্ছেন ১.৬৪ কোটি শেয়ার

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চেয়ারম্যান আনিস আহমেদ তার বাবা গাজীউল হকের কাছ থেকে ব্যাংকটির ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে পাচ্ছেন। এই শেয়ার হস্তান্তর সম্পন্ন হলে ব্যাংকটির উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ারধারণ আবারও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম ৩০ শতাংশের ওপরে উঠে যাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ঘোষণায় জানানো হয়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে ট্রেডিং সিস্টেমের বাইরে (অফ-মার্কেট) এই শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে।

উপহার হিসেবে পাওয়া শেয়ার ব্যাংকটির মোট পরিশোধিত শেয়ারের প্রায় ১ শতাংশ। বর্তমানে আনিস আহমেদের ব্যক্তিগত শেয়ারধারণ রয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ।

ঘোষণার পর ডিএসইতে ইস্টার্ন ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৩ টাকা ২০ পয়সায় স্থির হয়।

এই শেয়ার হস্তান্তরের তাৎপর্য রয়েছে ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারধারণের ক্ষেত্রেও। ২০২৬ সালের আগস্ট শেষে ইবিএলের উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিত শেয়ার ছিল ২৯ দশমিক ৪৪ শতাংশ, যা নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ন্যূনতম ৩০ শতাংশের নিচে নেমে যায়। অথচ ২০২৫ সালের ডিসেম্বর শেষে এই হার ছিল ৩১ দশমিক ৪৪ শতাংশ।

ডিএসইর এক কর্মকর্তা জানিয়েছেন, উপহারের শেয়ার হস্তান্তর সম্পন্ন হলে সম্মিলিত শেয়ারধারণ আবারও বাধ্যতামূলক সীমা অতিক্রম করবে।

উদ্যোক্তা শেয়ার কমে যাওয়ার কারণ জানতে ব্যাংকটির কোম্পানি সচিব আবদুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিঙ্গাপুরভিত্তিক এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও আনিস আহমেদ ২০২৬ সালের জুলাইয়ে শওকত আলী চৌধুরীর স্থলাভিষিক্ত হয়ে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ব্যাংকটির নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্থিক ফলাফলে ব্যাংকটি জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে তাদের সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ৪৩৯ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে পুনর্নির্ধারিত সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ১৪ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬৭ পয়সা হয়েছে।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, সরকারি সিকিউরিটিজে উচ্চ রিটার্ন, নন-ফান্ডেড আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধির ফলে এই মুনাফা অর্জিত হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

bspms
বাংলাদেশ

গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সাইফুল আলম

৩ সেপ্টেম্বর ২০২৪
সাকিবকে যে কারণে ঢাকা আসতে ‘না’ করেছেন ক্রীড়া উপদেষ্টা
বাংলাদেশ

সাকিবকে যে কারণে ঢাকা আসতে ‘না’ করেছেন ক্রীড়া উপদেষ্টা

১৭ অক্টোবর ২০২৪

সর্বশেষ

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

জিনপিংকে বিমানঘাঁটিতে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

জিনপিংকে বিমানঘাঁটিতে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

২৪ সেপ্টেম্বর ২০২৬
জিনপিংকে বিমানঘাঁটিতে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

জিনপিংকে বিমানঘাঁটিতে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

২৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.