বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, জ্বালানি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ, বিশ্ব, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, জ্বালানি ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আঞ্চলিক স্থিতিশীলতা, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, রেমিট্যান্স, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে। সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ, বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের ওপর যে প্রভাব পড়ছে, সে বিষয়েও বাংলাদেশের উদ্বেগ তুলে ধরা হয়।

নিউইয়র্কে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। চলমান সংঘাতের কারণে তাদের নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আটকে আছে। ফলে সমুদ্রপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সংঘাতের দ্রুত অবসানের জন্য ইরানের প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

হুমায়ুন কবির বলেন, ‘এই যুদ্ধের সমাধান হওয়ার পর হরমুজে আটকে থাকা জাহাজ যাতে চলাচল করতে পারে, সে অনুরোধ জানিয়েছি। আমরা যাতে গভীর জ্বালানি সংকটে না পড়ি, সে ব্যাপারেও অনুরোধ জানিয়েছি।’

সম্পর্কিত

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বেগ ও অনুরোধগুলো ইরানের প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে শুনেছেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রয়োজনে বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ অবস্থান থেকে সংলাপের সুযোগ তৈরিতে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জিনপিংকে বিমানঘাঁটিতে ট্রাম্পের বিরল অভ্যর্থনা
আন্তর্জাতিক

জিনপিংকে বিমানঘাঁটিতে ট্রাম্পের বিরল অভ্যর্থনা

২৪ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ-ছাত্র জনতার সংঘর্ষ, ফের গুলিতে মৃত্যু, আওয়ামী লীগ অফিসে আগুন
বাংলাদেশ

পুলিশ-ছাত্র জনতার সংঘর্ষ, ফের গুলিতে মৃত্যু, আওয়ামী লীগ অফিসে আগুন

২ আগস্ট ২০২৪

সর্বশেষ

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মজুদ থেকে আরও তেল ছাড়তে পারে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মজুদ থেকে আরও তেল ছাড়তে পারে যুক্তরাষ্ট্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

২৪ সেপ্টেম্বর ২০২৬
জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

২৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.