বুধবার, অক্টোবর ৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা নির্মাণ করতে চায় টয়োটা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা নির্মাণ করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে জাপানের টয়োটা তুশো করপোরেশন। এ উদ্যোগের অংশ হিসেবে ২০২৭ সালে দেশের একটি অর্থনৈতিক অঞ্চলে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু করতে চায় প্রতিষ্ঠানটি। ২০২৯ সালের মধ্যে কারখানাটিতে পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ পরিকল্পনার কথা জানিয়েছেন টয়োটা তুশো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে টয়োটা তুশো করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা জানান, বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সঙ্গে উন্নয়নের দর্শন সামনে রেখে গাড়ি উৎপাদন খাতে বিনিয়োগ করতে আগ্রহী তারা।

প্রতিনিধি দলটি জানায়, ২০২৭ সালে একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল উৎপাদন শিল্প স্থাপনের কাজ শুরু হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রমে যাওয়ার লক্ষ্য রয়েছে। এ উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে মনে করছে টয়োটা।

টয়োটা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কও আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিভাগীয় পর্যায়ে এ নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়নাধীন বলে বৈঠকে জানানো হয়। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার গাড়ি, সেবা ও অন্যান্য কার্যক্রম আরো সহজলভ্য হবে।

টয়োটা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী জনবল তৈরিতে সম্ভাব্য উদ্যোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়।

টয়োটার বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশী-বিদেশী বিনিয়োগের জন্য স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। বিদেশী বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিসহায়তা, অবকাঠামোগত সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এ সময় বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব খাতে টয়োটা তুশো করপোরেশন বিনিয়োগে আগ্রহী হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানান তিনি।

সম্পর্কিত

Germany’s Ambassador to Bangladesh Calls on State Minister for Foreign Affairs

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাচিং প্রুর বৈঠক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে সহযোগিতা জোরদারের আলোচনা

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল
বাংলাদেশ

বুধবার থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

২৫ মার্চ ২০২৪
আশুলিয়ার কারখানায় বিস্ফোরণ, আহতদের চিকিৎসায় বিজিএমইএ
অর্থনীতি

আশুলিয়ার কারখানায় বিস্ফোরণ, আহতদের চিকিৎসায় বিজিএমইএ

২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

Germany’s Ambassador to Bangladesh Calls on State Minister for Foreign Affairs

Germany’s Ambassador to Bangladesh Calls on State Minister for Foreign Affairs

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২৬
0

0

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাচিং প্রুর বৈঠক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে সহযোগিতা জোরদারের আলোচনা

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাচিং প্রুর বৈঠক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে সহযোগিতা জোরদারের আলোচনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২৬
0

0

অনুমাননির্ভর সংবাদে ক্ষোভ প্রকাশ কাজী জেসিনের

অনুমাননির্ভর সংবাদে ক্ষোভ প্রকাশ কাজী জেসিনের

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২৬
0

0

এককভাবে দেশের ‘নাম্বার ওয়ান’ বিশ্ববিদ্যালয় হওয়া আমাদের মূল লক্ষ্য: অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

এককভাবে দেশের ‘নাম্বার ওয়ান’ বিশ্ববিদ্যালয় হওয়া আমাদের মূল লক্ষ্য: অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

Germany’s Ambassador to Bangladesh Calls on State Minister for Foreign Affairs

Germany’s Ambassador to Bangladesh Calls on State Minister for Foreign Affairs

৭ অক্টোবর ২০২৬
ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাচিং প্রুর বৈঠক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে সহযোগিতা জোরদারের আলোচনা

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সাচিং প্রুর বৈঠক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে সহযোগিতা জোরদারের আলোচনা

৭ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.