সংরক্ষিত আসনের একজন সংসদ সদস্যের পদত্যাগের পর অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে—‘কে কে আলোচনায়’। এমন একটি প্রতিবেদনে কোনো কারণ বা সূত্র ছাড়াই নিজের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কাজী জেসিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এ ধরনে
র অনুমাননির্ভর খবর তিনি আগেও দেখেছেন। কোনো ধরনের ভিত্তি ছাড়া সম্ভাব্য কোনো পদ বা দায়িত্বের সঙ্গে কারও নাম যুক্ত করা বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি।
কাজী জেসিন বলেন, ‘আমার পরিচিত ও অপরিচিত—সকল অনলাইন সংবাদকর্মীর প্রতি অনুরোধ, অনুমান যেন আপনাদের সংবাদের ভিত্তি না হয়।’![]()
তিনি আরও বলেন, কোনো তথ্য বা নির্ভরযোগ্য সূত্র থাকলে তা যাচাই করে সংবাদ প্রকাশ করা যেতে পারে। কিন্তু নিছক অনুমানের ভিত্তিতে কারও নামকে আলোচনায় আনা কিংবা কোনো সম্ভাব্য পদ-পদবির সঙ্গে যুক্ত করা দায়িত্বশীল সাংবাদিকতার অংশ নয়।![]()