স্যাম লেভেনসন (American humorist, writer, teacher, television host, and journalist.) একবার বলেছিলেন, দাদা-দাদি বা নানা-নানী হলেন “সবচেয়ে সহজ খেলনা, যেটি এমনকি সবচেয়ে ছোট শিশুও চালাতে পারে।”
তাঁর আরেকটি বিখ্যাত উক্তি হলো — দাদা-দাদি ও নাতি-নাতনির মধ্যে সম্পর্ক এত ভালো হয় কারণ তারা “একটি সাধারণ শত্রু” ভাগ করে নেয়। এই উক্তিগুলো দাদা-দাদি ও নাতি-নাতনির সম্পর্কের সেই অনন্য ও মজার দিকটিকে তুলে ধরে—যেখানে একদিকে থাকে হাস্যরস, আর অন্যদিকে থাকে এক গভীর, শিশুসুলভ মমতার বন্ধন।
আজ ১৯ অক্টোবর আমার ছোট নাতি, তাবিদ এর পাঁচ বছর পূর্ণ হলো। জন্মদিন শুভ হোক। আল্লাহ রব্বুল আলআমীন তাসিন(Taseen) ও তাবিদ (Tabeed) দু’জনকেই সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন। সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ, নিরহংকার, মানবিক,দয়ালু ও ধার্মিক মানুষ হিসাবে জীবন গঠনের তৌফিক দান করুন এবং মানুষ জন্মটাকে স্বার্থক করুন। আ’মিন॥
![]()
![]()