রবিবার, নভেম্বর ১, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে তাঁদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শত শত শ্রমিক লাঠিসোঁটা হাতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সম্পর্কিত

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ: জার্মান এমপি আরমান্ড জর্নের উদ্বেগ

চারদশকের বেশী সময় পর কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে যান চলাচল বন্ধ রয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানান, পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে সদস্যসংখ্যা আরও বাড়ানো হবে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা আন্দোলন করছেন। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে আজ সকালে কালিয়াকৈরের রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। কারখানায় হাজিরা দেওয়ার পর তাঁরা বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের মাঝখানে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেন। কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, পুলিশ বক্সের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
অর্থনীতি

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

২৪ আগস্ট ২০২৬
এট্যাব নির্বাচন হোক সুষ্ঠু ও শান্তিপূর্ণ: তৌহিদা সুলতানা
অর্থনীতি

এট্যাব নির্বাচন হোক সুষ্ঠু ও শান্তিপূর্ণ: তৌহিদা সুলতানা

২৪ জুলাই ২০২৬

সর্বশেষ

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ: জার্মান এমপি আরমান্ড জর্নের উদ্বেগ

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ: জার্মান এমপি আরমান্ড জর্নের উদ্বেগ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৬
0

0

চারদশকের বেশী সময় পর কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার

চারদশকের বেশী সময় পর কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার

- ইউএসএ বাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৬
0

0

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৬
0

0

বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ETHNC, ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর

বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ETHNC, ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর

- ইউএসএ বাংলা ডেস্ক
১ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ: জার্মান এমপি আরমান্ড জর্নের উদ্বেগ

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ: জার্মান এমপি আরমান্ড জর্নের উদ্বেগ

১ নভেম্বর ২০২৬
চারদশকের বেশী সময় পর কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার

চারদশকের বেশী সময় পর কার্যকর হতে যাচ্ছে গ্রাম সরকার

১ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.