শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে নতুন দায়িত্ব পেলেন ইসমাইল জবিউল্লাহ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে নতুন দায়িত্ব পেলেন ইসমাইল জবিউল্লাহ

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ পদে নির্বাচিত হন। দ্য শিলা সিউল হোটেলে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন মিনজু পার্টি ও বিরোধী পিপল পাওয়ার পার্টির যৌথ আয়োজনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

সম্মেলনের প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য দেন ইসমাইল জবিউল্লাহ। এ সময় তিনি বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ প্রতিপাদ্যকে সময়োপযোগী উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা জরুরি। গণতন্ত্র শুধু নির্বাচনকেন্দ্রিক বিষয় নয়; এটি জনগণের সঙ্গে রাষ্ট্র পরিচালনাকারীদের একটি সামাজিক চুক্তি। এর ভিত্তি হতে হবে জবাবদিহিতা, স্বচ্ছতা ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণের দেওয়া ম্যান্ডেট ক্ষমতা প্রয়োগের সুযোগ নয়, বরং জনগণের সেবা করার দায়িত্ব। সংঘাতের পরিবর্তে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভূরাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে মানবজীবনের মর্যাদাকে গুরুত্ব দেওয়া এবং আন্তর্জাতিক নীতি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগের ওপর জোর দেন।

আন্তঃমহাদেশীয় রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরে ইসমাইল জবিউল্লাহ বলেন, বর্তমান বিশ্বে এক অঞ্চলের অস্থিরতা অন্য অঞ্চলকেও প্রভাবিত করে। তাই বিভিন্ন মহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও সংলাপ বাড়ানো প্রয়োজন। বিএনপি এ ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে আগ্রহী।

এ ছাড়া অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের বিরোধিতা করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এমনভাবে অন্য দেশের রাজনৈতিক দলকে সমর্থন করা উচিত নয়, যাতে সংশ্লিষ্ট দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়। এ ধরনের আন্তঃসীমান্ত রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিরোধে আইসিএপিপির কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে যুক্তরাষ্ট্রের বাজার বিশেষভাবে গুরুত্বপূর্ণ
অর্থনীতি

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে যুক্তরাষ্ট্রের বাজার বিশেষভাবে গুরুত্বপূর্ণ

৬ জুলাই ২০২৬
নতুন দায়িত্বে সালাহউদ্দিন ও এ্যানি, বদলে যাচ্ছে দুই মন্ত্রণালয়ের নেতৃত্ব
জাতীয়

নতুন দায়িত্বে সালাহউদ্দিন ও এ্যানি, বদলে যাচ্ছে দুই মন্ত্রণালয়ের নেতৃত্ব

১৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

Mohammad Rafiqul Islam Joins UCB as Deputy Managing Director and COO

Mohammad Rafiqul Islam Joins UCB as Deputy Managing Director and COO

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

Banglalink Engages with VEON Board Members, Unveils RYZE AI and MuktoPay

Banglalink Engages with VEON Board Members, Unveils RYZE AI and MuktoPay

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

৬ নভেম্বর ২০২৬
সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

৬ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.