মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্ক যাচ্ছেন যারা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্ক যাচ্ছেন যারা

৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্যরা।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।

এ ছাড়া সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরাও এ সফরে তাঁর সঙ্গী হবেন।

পররাষ্ট্র সচিব জানান, আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।

সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা যেসব বিশেষ ঝুঁকির মুখে পড়ছেন, সে বিষয়টিও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে। পাশাপাশি কৃত্রিম পাটজাত পণ্য নিয়েও কথা বলবেন তিনি। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান তুলনামূলকভাবে কম হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি বাংলাদেশকে বেশি মোকাবিলা করতে হচ্ছে। এ অবস্থায় জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ন্যায্য অধিকার নিশ্চিতের বিষয়টি তুলে ধরা হবে।

সম্পর্কিত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

ডিভোর্সি

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র সচিব বলেন, উন্নত দেশগুলো জলবায়ু মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ঝুঁকির মাত্রা বেশি হওয়া সত্ত্বেও বাংলাদেশ সব সময় সেই সহায়তা পাচ্ছে না। সম্মেলনে প্রতিশ্রুত অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অধিকার তুলে ধরা হবে।

সফরে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব। সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্ট।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রাথমিক শিক্ষায় কৃতীদের হাতে জাতীয় শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

প্রাথমিক শিক্ষায় কৃতীদের হাতে জাতীয় শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ জুলাই ২০২৬
শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলায় পলককে মারতে যান কাদের
বাংলাদেশ

শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলায় পলককে মারতে যান কাদের

২৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

ডিভোর্সি

ডিভোর্সি

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

আপনা মাংসে হরিণা বৈরী পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা….

আপনা মাংসে হরিণা বৈরী পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা….

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

১০ নভেম্বর ২০২৬
ডিভোর্সি

ডিভোর্সি

১০ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.