মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
in বাংলাদেশ, বিনোদন
Reading Time: 1 min read
A A
0
অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

মিলি সুলতানা

খুব সম্ভবত ২০১৩ সালের কথা। অনন্ত জলিলের স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার একটি আলোচিত বিষয় পত্রিকায় চাউর হয়েছিল। অনন্ত জলিল ও বর্ষার “মোস্ট ওয়েলকাম টু”- সিনেমায় একটি গানের দৃশ্যে পরা বর্ষার ২০ লাখ টাকা মূল্যের পোশাক নিয়ে চারদিকে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। ঢালিউডের স্বঘোষিত বিখ্যাত নায়ক অনন্ত জলিল চলন বলনে নিজেকে মুম্বাইয়ের শাহরুখ খান সালমান খানদের মতোই ফুটিয়ে তুলতে চাইতেন। কথাবার্তায় জলিল ভায়া বারুদের মত নিজের জিকির করতেন। তার কাছে মুম্বাইয়ের নায়করা কিছুই না। এগুলো যখন শুনতাম মনে হত লোকটা মেন্টালি সিক। অভিনয়ের ” অ” জানেন না। কিন্তু তুলনায় দুর্ধর্ষ মানসিকতা রাখেন। হলিউড পর্যন্ত গাল পিটাতেন। ভয়াবহ রকমের শো অফ ডিজিজে আক্রান্ত ছিলেন অনন্ত জলিল-বর্ষা দম্পতি। জলিলের একটা সিগনেচার স্টাইল ছিল। সেটি ছিল মিডিয়ার ক্যামেরার সামনে অপ্রয়োজনে হাত উঁচিয়ে দেখাতেন। অথবা হাত ঝাঁকাতেন। এর মাজরা ছিল উনার হাতের রোলেক্স ঘড়িটা দেখানোর উদ্দেশ্য। ওই রোলেক্স ঘড়ির মূল্য ছিল তিন কোটি টাকা। এই দাম কিন্তু জলিল ভায়া হাঁকিয়েছেন।

আফিয়া নুসরাত বর্ষার ঠাটবাট ছিল মুম্বাই নায়িকাদের মতো। খুব নিন্ম জাতের অভিনেত্রী হওয়া সত্ত্বেও স্বামীর কল্যাণে লাইফ স্টাইল ছিল বিলাস বহুল। কখনো নীতা আম্বানির মতো স্টাইল মারতেন। বর্ণিল ও মূল্যবান পাথরখচিত জুয়েলারি ব্যবহার করতেন। কোটিপতির বউ হিসেবে তার ডায়মন্ডের অলঙ্কার থাকা অবাস্তব নয়। কিন্তু নীতা আম্বানিকে ছাড়াবে এমন কারো জন্ম পৃথিবীতে এখনো হয়নি। পৃথিবীর যতসব অলীক কল্পনায় ভাসতেন জলিল- বর্ষা। একটা সিনেমার জন্য তিনি ২০ লাখ টাকার পোশাক পরেছেন। এটি ছিল বাংলাদেশের কোনো সিনেমায় কোনো নায়িকার জন্য ব্যবহার করা সবচেয়ে দামি কস্টিউম। কিন্তু বাহারি পোশাক অলঙ্কার দিয়ে পাবলিকের মন ভরবে?যদি অভিনয়ে হয় চরম অজ্ঞ?এটা তো অভিনেত্রী হিসেবে বর্ষা সুপার ডুপার ফ্লপ হিরোইন। আমার জানতে ইচ্ছে করে জলিলের কোটি কোটি টাকা গচ্চা দিয়ে সিনেমা বানানোর উদ্দেশ্য কি ছিল?একটা সিনেমা তার হিট হয়নি। বর্ষার সবচেয়ে বড় অযোগ্যতা হচ্ছে নিজের সিনেমায় নিজে ডাবিং না করার ব্যাপারটা। সংলাপ উচ্চারণে সাংঘাতিক জড়তা অশুদ্ধ উচ্চারণ কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাকে কিভাবে কোন যুক্তিতে আপনি অভিনেত্রী হিসেবে মেনে নেবেন?কার এত গরজ পড়েছে এদের ভুয়া অসাড়সর্বস্ব কাহিনীনির্ভর সিনেমা দেখবার?জলিলের অখাদ্য সিনেমা নিয়ে মানুষ টীকাটিপ্পনী কাটে।

সম্পর্কিত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

ডিভোর্সি

আজ অনন্ত জলিল ২২৬ কোটি ৭৮ লাখ টাকার ঋণের বোঝার নিচে চাপা পড়েছেন। খবরটা নিশ্চয়ই সুখবর নয়। জলিলের গার্মেন্টসে কয়েক হাজার মানুষ চাকরি করতো। কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাওয়ায় জলিল ঋণের পাহাড়ে চাপা পড়েছেন। অনন্ত জলিল হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে বিপুল প্রশংসিত হয়েছিলেন। দেশের অর্থনৈতিক অবস্থা আজ তলানিতে গিয়ে ঠেকেছে। আমার প্রশ্ন হচ্ছে, জলিল গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেই সফল ছিলেন। তার কেন এত শখ জাগলো সিনেমা বানাবেন?তাও যেই সেই শখ নয়। স্বামী স্ত্রী নায়ক নায়িকা হবার অলীক স্বপ্ন পূরণ করতে গিয়ে কোটি কোটি টাকা জলে ভাসিয়েছেন। ওই টাকার যোগান কোত্থেকে দিয়েছেন জলিল?বিশ্বের নামীদামি সব ব্র‍্যান্ডের পোশাক এক্সেসরিজ ব্যবহার করছেন স্বামী স্ত্রী। বর্ষা Gucci, Michael Kors, Lui Vuitton, Burberry, Coach, Armani – এর মত ওয়ার্ল্ড ক্লাস ব্র‍্যান্ডের জুতা ব্যাগ বেল্ট ঘড়ি সানগ্লাস জ্যাকেট ব্লেজার টিশার্ট ছাড়া অন্য কিছু ছুঁয়েও দেখেন না। এগুলো বর্ষাই তার জবানীতে উল্লেখ করেছেন। কস্টিউম ডিজাইন খোঁজার জন্য তারা বিভিন্ন দেশ ঘুরেছেন। বর্ষা তার বাবা মায়ের পরিবারে বড় হয়েছেন অভাব অনটনের মধ্যে। তার আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক।

অনন্ত জলিল ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। সফল ব্যবসায়ী হিসেবে আরও সামনে যেতে পারতেন। কিন্তু উনার ঘাড়ে একই সাথে বহুকিছু হবার ভুত সওয়ার হয়েছিল। একই সঙ্গে তিনি চলচ্চিত্র নায়ক প্রযোজক হবার জোশে হুঁশ হারিয়ে ফেলেছেন। চলচ্চিত্রের প্ল্যাটফর্ম তার জন্য নয়- এই সত্যিটা আরও আগে যদি বুঝতেন আজকের দুর্দিন হয়ত তার দেখতে হতোনা। সাধ্যের বাইরে গিয়ে স্বামী স্ত্রী নিজেদের উচ্চাভিলাষ পূরণ করার পরিণতির রিয়েলিটি চেক আজ হাতেনাতে পেয়েছেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

হিংসার জেরে এক মাঠে ঈদের দুই জামাত!
বাংলাদেশ

হিংসার জেরে এক মাঠে ঈদের দুই জামাত!

১৭ জুন ২০২৪
রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

১১ আগস্ট ২০২৬

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

ডিভোর্সি

ডিভোর্সি

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

অনন্ত জলিল ও বর্ষা সংবাদ

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

আপনা মাংসে হরিণা বৈরী পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা….

আপনা মাংসে হরিণা বৈরী পরীমণি, নারীর সৌন্দর্য ও আমাদের সামাজিক অসুস্থতা….

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন

১০ নভেম্বর ২০২৬
ডিভোর্সি

ডিভোর্সি

১০ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.