রবিবার, জুন ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

দীপু মনি আটক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
দীপু মনি আটক

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ( ১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দীপু মনি।

সম্পর্কিত

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১,০০০ থেকে ১,২০০ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ডা. দীপু মনি চাঁদপুর-৩ আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এর মধ্যে ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডা. দীপু মনি। দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ সংসদে আওয়ামী লীগ সরকারের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন তিনি।

ট্যাগ: ডা. দীপু মনিলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলাদেশে নানা ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের
বাংলাদেশ

বাংলাদেশে নানা ষড়যন্ত্র চলছে দাবি মির্জা ফখরুলের

৩ নভেম্বর ২০২৪
এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
বাংলাদেশ

এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

২২ নভেম্বর ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.