রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

‘বাইরের চাপ ছাড়াই এবার খেলেছেন ক্রিকেটাররা’

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৪
in খেলা, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
cricket

আর সবার মত তিনি নিজেও খানিকটা অবাক। দলের এমন চমক জাগানো পারফরমেন্স তাকেও করেছে অবাক। হোক তা ভিন্ন ফরম্যাট – টি-টোয়েন্টি ক্রিকেটে। তারপরও ইতিহাস জানাচ্ছে টিম বাংলাদেশ গত কয়েক মাস মোটেই ভাল খেলেনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অন্যান্য আসরেও বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারেনি।

ব্যক্তিগত পারফরমেন্স ভাল ছিল না একদমই। এছাড়া লাল বলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলাও হয়নি বেশ কয়েক মাস। একটা বড় অংশ শেষ ৬ মাসের বেশি সময় মেতে ছিলেন সাদা বলে ছোট ফরম্যাটে। সেই দল হঠাৎ পাকিস্তানের মাটিতে গিয়ে ৪৪৮ রানের জবাবে ১১৭ রানে লিড নিয়ে ফেলবে, আর দ্বিতীয় ইনিংসে পাকিস্তানীদের মাত্র ১৪৬ রানে বেঁধে ফেলে দারুন জয় তুলে নেবে, তা ভাবেননি কেউ।

অনেকেই মুশফিকুর রহিমের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের অতগুলো ফিফটি এবং মিরাজ ও সাকিবের স্পিন ঘূর্নিকেই জয়ের কারণ বলে চিহ্নিত করেছেন।

কিন্তু ক্রিকেট বোদ্ধা ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের ধারনা, এর বাইরেও কারণ আছে। ফাহিম মনে করেন, অনেকদিন পর এ টেস্টে ভাল খেলার একটি ভিন্ন কারণ আছে। কি সেই কারণ? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিসিবি নতুন পরিচালক বলেন, ‘এ টেস্টে সবাই কন্ট্রিবিউট করেছে। ব্যাটাররা রান করেছে। বোলাররা উইকেট পাওয়ার জন্যই বোলিং করেছে। সবার মাঝে কিছু একটা করার বাসনা, তাড়না ও আন্তরিক ইচ্ছে ছিল। এছাড়া আমার মনে হয় খুব এনার্জেটিক মনে হয়েছে দলটাকে। একটা জিনিস হয়ত খুব পজিটিভ রোল প্লে করেছে। পিছনের সব ম্যাচের তুলনায় এবারের এ ম্যাচের একটি বিষয় ছিল একদম ভিন্ন।’

ফাহিম বোঝানোর চেষ্টা করেন, এবার বাইরে থেকে কোনোরকম হস্তক্ষেপ ছিল না। মানে বোর্ডের কোন শীর্ষ কর্তা ও নীতি নির্ধারক পাকিস্তান যাওয়ার আগে ও পরে একটি কথাও বলেননি ক্রিকেটারদের। ক্রিকেটাররা একদম চাপমুক্ত ছিলেন। কারো ওপর কোন বাড়তি দায়িত্ব, নির্দেশ, নিষেধ কিছুই ছিল না। মনের দিক থেকে সবাই তাই চাপমুক্ত ছিলেন। নির্ভার ছিলেন।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

ফাহিমের ভাষায়, ‘এই টেস্টে এই দলটিকে বাইরে কেউ কোন কথা বলে না। এ দলের পেছনে কেউ ছিল না। থেকে একটি কথাও বলেনি। কোনরকম বার্তা, মেসেজ, নির্দেশ, নিষেধ কিছুই যায়নি এবার। প্লেয়াররা নির্ভার ছিল। কারো মাথায় কোন নির্দেশনা, নিষেধ কিছুই কাজ করেনি।’

‘এই ফ্রিডম ও হস্তক্ষেপ ও টেলিফোন, বার্তা, নিষেধ ও নির্দেশ না হলে ক্রিকেটররা যে ফ্রি হয়ে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন, এই ম্যাচ তার প্রতীক হয়ে দেখা দিল।’

বিসিবি ডিরেক্টর ফাহিমের শেষ কথা, অনেকদিন পর এবার ছেলেরা বুঝতে পারলো যে, দলটা আমাদের। দলটাকে যে ওদের, তা ওরা দেখাতে পারলো। এ দলটার ওনারশিপটা ওদের, তাও জানলো।আমরা ওদের ফ্রি হয়ে খেলতে দিতে পেরেছি। সেটাই তাদের ফ্রি হয়ে খেলার সুযোগ করে দিয়েছে এবং ছেলেরা দেখিয়েও দিয়েছে, আমাদের সামর্থ্য আছে দেশের বাইরে পাকিস্তানের মত দেশকে হারানোর। তারা দেখিয়ে দিল ফ্রিডম দেয়া হলে ডেফিনেটলি তারা ভাল খেলবে।’

ট্যাগ: ক্রিকেটটি-টোয়েন্টিবিসিবিলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গেও পারলেন না লিটন
খেলা

যুক্তরাষ্ট্রের সঙ্গেও পারলেন না লিটন

২১ মে ২০২৪
কিশোর অপরাধ ও সাইবার বুলিং রুখতে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের দাবি অবিনাশী
জাতীয়

কিশোর অপরাধ ও সাইবার বুলিং রুখতে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধের দাবি অবিনাশী

২০ জুন ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.