রবিবার, জুন ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পদে আব্দুল্লাহ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫
in নিউইয়র্ক, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পদে আব্দুল্লাহ

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের খন্দকার আব্দুল্লাহ বিশ্বের অন্যতম সেরা পুলিশ বিভাগ হিসেবে পরিচিত এনওয়াইপিডিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। খন্দকার আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি-আমেরিকান, যিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে এতো উচ্চপদে আসীন হলেন।

এই পদোন্নতির আগে তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর। ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ বর্তমানে নিউইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অব্যাহত পরিশ্রম পরবর্তী ধাপে এনওয়াইপিডিতে প্রধানের (চিফ) পদে উন্নীত করার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি

উল্লেখ্য, খন্দকার আব্দুল্লাহ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন। জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী খন্দকার আব্দুল্লাহ তার কাজের জন্য ইতোমধ্যে অনেক পুলিশ পদক লাভ করেছেন। সিলেটের সন্তান খন্দকার আব্দুল্লাহ শৈশব থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও সাবলীল বাংলায় কথা বলেন। তিনি তার পরিবারের সঙ্গে নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করছেন।

খন্দকার আব্দুল্লাহ ২০০৫ সালের গ্রীষ্মে নিউইয়র্ক পুলিশ বিভাগে যোগদান করেন। কলেজে পড়ার সময় তিনি একটি জব ফেয়ারে দেখেছিলেন, এনওয়াইপিডি লোক নিয়োগ করছে। প্রথমে অনেকটা কৌতূহলের বশেই তিনি খণ্ডকালীন ইন্টার্ন হিসেবে পুলিশ বিভাগে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তিনি পুলিশ ক্যাডেট হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন সেই সময়েই তাকে পেয়ে বসেছিল। খন্দকার আব্দুল্লাহ ২০০৭ সালে পুলিশ অফিসার হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি মৌলভীবাজার জেলার মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক সংবাদ এর সম্পাদক প্রয়াত গজনফর আলী চৌধুরীর ছোট বোনের একমাত্র ছেলে।

 

ট্যাগ: নিউইয়র্কপুলিশবাংলাদেশীলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব
নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে নাসাউ বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব

২৩ এপ্রিল ২০২৪
রোববার থেকে ‘বাংলা ব্লকেড’
বাংলাদেশ

রোববার থেকে ‘বাংলা ব্লকেড’

৬ জুলাই ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.