রবিবার, জুন ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে পাড়ি জমালেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫
in নিউইয়র্ক, বিনোদন, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে পাড়ি জমালেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান

দীর্ঘ তিন দশক সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে নিয়ে গেছেন অনন্য মাত্রায়। প্রবর্তন করেছেন বহির্বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের বিশেষ এক অ্যাওয়ার্ড। দেশের সিনেমা ও নাট্যজগতের বহু অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিয়েছেন। অথচ যিনি দেশের সাংস্কৃতিক অঙ্গন ও কলাকুশলীদের জন্য এতকিছু করলেন, তিনিই কিনা যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় পাড়ি জমালেন বাংলাদেশে।

বলছিলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ শোটাইম মিউজিকের স্বত্ত্বাধিকারী আলমগীর খান আলমের কথা। গত শনিবার সকালে কাউকে না জানিয়ে অ্যামিরাতের একটি ফ্লাইটে নীরবে নিভৃতে বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন তিনি।

আলমগীর খান আলমের ঘনিষ্ঠজনেরা জানান, দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসলেও তাঁর বৈধ কাগজপত্র হয়নি। যে কারণে ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিজেই বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া তাঁর মা হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় মায়ের সেবা করতে দেশে ফিরে যান বলেও কারও কারও ধারণা।

সম্পর্কিত

সাকলায়েনের বাধ্যতামূলক অবসর এবং পরীমণির আত্মপক্ষ সমর্থন

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২-এর বর্ণাঢ্য ঈদ উল-আযহার পুনর্মিলনী

তরুণ বয়সে পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন জনপ্রিয় মুখ আলমগীর খান আলম। প্রায় তিন দশক ধরে প্রবাসে থাকাকালীন সময়ে অসংখ্য মানুষের সাথে তাঁর বন্ধুত্ব ও সখ্যতা গড়ে উঠে। তারা সবাই আলমের হঠাৎ দেশে ফিরে যাওয়ায় বেশ ব্যাথিত হয়েছেন। দেশে ফিরে গেলেও প্রবাসি বাংলাদেশিদের হৃদয়ে তিনি যুগ যুগ ধরে থাকবেন বলেও জানান তারা।

প্রায় দুই যুগ ধরে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজন করে যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিচিত লাভ করেন আলমগীর খান আলম। গত ১৮ জানুয়ারি নিউইয়র্কের ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে বসে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২৪তম আসর। সেখানে দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী-কলাকুশলীকে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। এছাড়াও তিনি প্রতিবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলার আয়োজন করতেন।

সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা জানান, বাংলাদেশের চলচ্চিত্র, টিভি এবং সংগীতাঙ্গনের শিল্পীদের যুক্তরাষ্ট্রে উড়িয়ে নিয়ে গিয়ে ২৪ বছর একটি অনুষ্ঠানের আয়োজন করা চাট্টিখানি কথা নয়। বাংলাদেশ থেকে দুই ডজনের বেশি শিল্পী এনে আটলান্টিকের এপারে অনুষ্ঠান করা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্যও বটে। আর সেই কাজটি টানা ২৪ বছর নিরলসভাবে করেছেন আলমগীর খান আলম।

ট্যাগ: আলমগীর খানযুক্তরাষ্ট্রশোটাইম মিউজিক
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৬০০ টাকা
অর্থনীতি

যুক্তরাষ্ট্রে ডিমের ডজন ৬০০ টাকা

১৩ ফেব্রুয়ারি ২০২৫
বিয়ানীবাজার সমিতি
নিউইয়র্ক

বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতির বনভোজন

১৯ জুলাই ২০২৫

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.