বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

অবশেষে প্রাপ্য মর্যাদায় আহসান হাবীব

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ জুলাই ২০২৬
in জাতীয়
Reading Time: 1 min read
A A
0
অবশেষে প্রাপ্য মর্যাদায় আহসান হাবীব

অবশেষে প্রাপ্য মর্যাদায় আহসান হাবীব

সম্পর্কিত

এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

নেপাল-তিব্বত সীমান্তে হঠাৎ বন্যা: বরফধসেই কি খুলে গেল মৃত্যুর দুয়ার?

 

জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আয়কর ক্যাডারের অত্যন্ত মেধাবী ও সৎ কর্মকর্তা আহসান হাবীব, যিনি ব্যক্তিগতভাবে আমার অতি ঘনিষ্ঠ একজন মানুষ। দীর্ঘদিন পর আয়কর ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা এনবিআরের শীর্ষ পদ পদে নিয়োগ পেলেন। আজ তাঁর এই মূল্যায়নে আমার আনন্দ ও আবেগ প্রকাশের ভাষা নেই। যাঁরা ক্ষমতার দাপটের কাছে মাথা নত করেন না, তাঁদের পথ কতটা কঠিন হয়, তা আমি আর আহসান হাবীব খুব ভালো করেই জানি। দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে শেখ হাসিনার তৎকালীন অত্যন্ত ক্ষমতাধর মুখ্য সচিব নজিবুর রহমানের (যিনি সাবেক এনবিআর চেয়ারম্যান ছিলেন) চরম ব্যক্তিগত আক্রোশ, প্রতিহিংসা এবং সুপরিকল্পিত হয়রানির শিকার হয়েছিলেন তৎকালীন যুগ্ম কমিশনার আহসান হাবীব। ঠিক একইভাবে, পেশাগত সততার অপরাধে নজিবুর রহমানের প্রতিহিংসার শিকার হয়ে যমুনা গ্রুপের ‘দৈনিক যুগান্তর’-এর চাকরি হারিয়ে চরম লাঞ্ছনা ও ক্যারিয়ার ধ্বংসের মুখোমুখি হতে হয়েছিল আমাকেও। নজিবুর রহমানের সেই কুৎসিত আক্রোশ ও ক্ষমতার দাপটের কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে আমি আর কোথাও চাকরি করতে পারিনি এবং দীর্ঘ সময় আমাকে আমার প্রাণের পেশা সাংবাদিকতা থেকে দূরে থাকতে হয়েছিল। নজিবুর রহমানের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া ও সুদৃঢ় প্রতিবাদ করায় অসাধারণ মেধা থাকা সত্ত্বেও আহসান হাবীব ভাইকে দীর্ঘদিন পদোন্নতি, গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত রাখা হয়েছিল। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের দেশসেরা টপার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া এই অসাধারণ মেধাবী কর্মকর্তাকে প্রশাসনিকভাবে চরম হেনস্তা করা হয়। কর ফাঁকি, বড় বড় আর্থিক অনিয়ম ও প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণেই তিনি তৎকালীন ক্ষমতাবান প্রশাসনিক বলয়ের তীব্র বিরাগভাজন হন বলে ব্যাপকভাবে আলোচিত ছিল। নজিবুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হওয়ার পর ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে আহসান হাবীব ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ফাইল তৈরি করে তাঁর ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস করার নীল নকশা এঁকেছিলেন। ঠিক একইভাবে, সাংবাদিক হিসেবে আমি যখন আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই দুর্নীতিবাজ চক্রের মুখোশ উন্মোচন করতে চেয়েছিলাম, তখন নজিবুর রহমানের সরাসরি আক্রোশের মুখে পড়তে হয় আমাকে। নজিবুর রহমানের প্রচণ্ড চাপ ও রাষ্ট্রীয় ক্ষমতার ভয়ের কাছে নতিস্বীকার করে যমুনা গ্রুপের চেয়ারম্যান আমাকে যুগান্তরের চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য হন। শুধু তাই নয়, আমি যেন অন্য কোনো গণমাধ্যমে আর মাথা তুলে দাঁড়াতে না পারি বা কোনো চাকরিতে প্রবেশ করতে না পারি, সেজন্য সুপরিকল্পিতভাবে আমার সমস্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। দেখুন প্রকৃতির অমোঘ বিচার। ক্ষমতার নির্মম অপব্যবহারকারী সেই নজিবুর রহমান আজ গণহত্যা আর দুর্নীতির দায়ে কারাগারে বন্দি। সপরিবারে বিদেশযাত্রা নিষিদ্ধ। সকল সম্পত্তি জব্দ করা হচ্ছে। নিজের ও সন্তানের নামে অবৈধভাবে অর্থ ও বিপুল অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলা এই সাবেক শীর্ষ আমলা আজ কারাগারের চার দেয়ালের পেছনে এক চরম অপমানজনক ও অন্ধকার জীবন-যাপন করছেন। আর অন্যদিকে, নিয়তির অমোঘ বিচারে সব অন্যায়, বঞ্চনা আর প্রতিহিংসার জাল ছিন্নভিন্ন করে আজ সেই সৎ, দক্ষ ও আপসহীন কর্মকর্তা আহসান হাবীব দেশের রাজস্ব প্রশাসনের সর্বোচ্চ আসন এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব! একেই বলে সময়ের নির্মম সমীকরণ এবং প্রকৃতির আসল বিচার!

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অর্থনীতি

২৪ আগস্ট ২০২৬
Dhaka Bank Inaugurates Its 39th Sub-Branch at Bangladesh Bar Council, Dhaka
অর্থনীতি

Dhaka Bank Inaugurates Its 39th Sub-Branch at Bangladesh Bar Council, Dhaka

১৯ আগস্ট ২০২৬

সর্বশেষ

এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৬
0

0

নেপাল-তিব্বত সীমান্তে হঠাৎ বন্যা: বরফধসেই কি খুলে গেল মৃত্যুর দুয়ার?

নেপাল-তিব্বত সীমান্তে হঠাৎ বন্যা: বরফধসেই কি খুলে গেল মৃত্যুর দুয়ার?

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৬
0

0

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৬
0

0

১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

এই কঠিন বিপর্যয়ে বাংলাদেশ নেপালের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

২৬ আগস্ট ২০২৬
নেপাল-তিব্বত সীমান্তে হঠাৎ বন্যা: বরফধসেই কি খুলে গেল মৃত্যুর দুয়ার?

নেপাল-তিব্বত সীমান্তে হঠাৎ বন্যা: বরফধসেই কি খুলে গেল মৃত্যুর দুয়ার?

২৬ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.