শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পরপরই তিনি দায়িত্ব নেন।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি, যা জাতীয় সংসদে সংরক্ষিত রয়েছে।” তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই সংবিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।”

পদত্যাগের বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি | Sangbad Bela

স্পিকার জানান, রাষ্ট্রপতি তার কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগও ধরা পড়েছে। এসব কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সম্পর্কিত

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

সাবেক রাষ্ট্রপতি মি.সাহাবুদ্দিন অবশেষে অসুস্থ হইলেন অথবা পদত্যাগ করিয়া তাহার ‘অসুস্থতা’ প্রমাণ করিলেন

এর আগে শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব এইচ এম সাগর পদত্যাগপত্রটি স্পিকারের কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র দাখিলের মাধ্যমে পদত্যাগ করেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংবিধানের বিধান অনুসারে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই সাংবিধানিক বিধান অনুযায়ী হাফিজ উদ্দিন আহমদ এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। তার দায়িত্ব পালনকালে দেশ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ক্রান্তিলগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে: ড. ইউনূস
বাংলাদেশ

ক্রান্তিলগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে: ড. ইউনূস

৬ অক্টোবর ২০২৪
রোববার থেকে ‘বাংলা ব্লকেড’
বাংলাদেশ

রোববার থেকে ‘বাংলা ব্লকেড’

৬ জুলাই ২০২৪

সর্বশেষ

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
0

0

সাবেক রাষ্ট্রপতি মি.সাহাবুদ্দিন অবশেষে অসুস্থ হইলেন অথবা পদত্যাগ করিয়া তাহার ‘অসুস্থতা’ প্রমাণ করিলেন

সাবেক রাষ্ট্রপতি মি.সাহাবুদ্দিন অবশেষে অসুস্থ হইলেন অথবা পদত্যাগ করিয়া তাহার ‘অসুস্থতা’ প্রমাণ করিলেন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
0

0

ইসলামী ব্যাংক লুটপাটে চুপ্পুর ভূমিকার তদন্ত চান মোতাহার হোসেন

ইসলামী ব্যাংক লুটপাটে চুপ্পুর ভূমিকার তদন্ত চান মোতাহার হোসেন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
0

0

এট্যাব নির্বাচন হোক সুষ্ঠু ও শান্তিপূর্ণ: তৌহিদা সুলতানা

এট্যাব নির্বাচন হোক সুষ্ঠু ও শান্তিপূর্ণ: তৌহিদা সুলতানা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

২৪ জুলাই ২০২৬
সাবেক রাষ্ট্রপতি মি.সাহাবুদ্দিন অবশেষে অসুস্থ হইলেন অথবা পদত্যাগ করিয়া তাহার ‘অসুস্থতা’ প্রমাণ করিলেন

সাবেক রাষ্ট্রপতি মি.সাহাবুদ্দিন অবশেষে অসুস্থ হইলেন অথবা পদত্যাগ করিয়া তাহার ‘অসুস্থতা’ প্রমাণ করিলেন

২৪ জুলাই ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.