শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনা আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, প্রযুক্তি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনা আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় দেশে আনতে নতুন সুবিধা, নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ ও আধুনিক করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় বৈদেশিক আয় গ্রহণ, সংরক্ষণ এবং ব্যবহারের ক্ষেত্রে একাধিক শর্ত শিথিল করা হয়েছে। ফলে ফ্রিল্যান্সাররা আগের তুলনায় সহজে আয় দেশে আনতে পারবেন এবং সেই অর্থ ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবেন।

সম্পর্কিত

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

বুধবার জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক ডিজিটাল বাণিজ্যের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক আয় আনা আরও উৎসাহিত হবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

সফল ফ্রিল্যান্সার হতে ভুলেও করবেন না যেসব কাজ

নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ফ্রিল্যান্সাররা প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল, ইনভয়েস, চুক্তিপত্র কিংবা অন্যান্য ডিজিটাল যোগাযোগকে বৈদেশিক আয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। ফলে প্রচলিত রপ্তানি-সংক্রান্ত কাগজপত্রের ওপর নির্ভরতা অনেকটাই কমবে এবং অর্থ গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় গ্রহণে নতুন নীতিমালা, মিলবে ডুয়াল-কারেন্সি কার্ডও - SIB News

এ ছাড়া ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিতে হবে না। একই সঙ্গে অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে একেকটি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণ করা যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই অর্থ দেশে প্রত্যাবাসনের বাধ্যবাধকতা বহাল থাকবে।

ডিজিটাল অর্থ ব্যবস্থাকে আরও গতিশীল করতে নতুন নির্দেশনায় ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালুর সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বৈদেশিক আয় গ্রহণ ও ব্যয়ের প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্রিল্যান্সারদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের সুবিধা দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রায় এক্সপোর্টার্স রিটেনশন কোটায় (ইআরকিউ) সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে অন্যান্য সেবা রপ্তানিকারকদের জন্য এ সীমা নির্ধারণ করা হয়েছে ৩০ শতাংশ। সংরক্ষিত এই বৈদেশিক মুদ্রা আন্তর্জাতিক সফটওয়্যার সাবস্ক্রিপশন, ক্লাউড সেবা, বিজ্ঞাপন, প্রশিক্ষণ, বিদেশি পেশাগত সেবা গ্রহণসহ বিভিন্ন বৈধ আন্তর্জাতিক ব্যয়ে ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, ডিজিটাল অর্থনীতির দ্রুত সম্প্রসারণের কারণে প্রচলিত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা প্রয়োজন ছিল। নতুন নির্দেশনার ফলে ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক আয় দেশে আনা সহজ হবে, একই সঙ্গে আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের ব্যবহারও বাড়বে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই ফ্রিল্যান্সাররা কাগজপত্রের জটিলতা, অর্থ গ্রহণে বিলম্ব এবং বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমাবদ্ধতা কমানোর দাবি জানিয়ে আসছিলেন। বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ এসব সমস্যার অনেকটাই সমাধান করবে। এতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ার পাশাপাশি দেশের দ্রুত বিকাশমান সেবা রপ্তানি খাতও আরও প্রতিযোগিতামূলক হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অর্থনীতি

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

২৪ আগস্ট ২০২৬
রেকর্ড ২৬ হাজার কোটি টাকা মুনাফা বাংলাদেশ ব্যাংকের, কর্মকর্তাদের ৬ গুণ বোনাস
অর্থনীতি

জ্বালানি সংকটে উৎপাদন ব্যয় বাড়ছে, চাপ পড়ছে রপ্তানি ও পণ্যের দামে

৩১ আগস্ট ২০২৬

সর্বশেষ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

১৮ সেপ্টেম্বর ২০২৬
কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

১৮ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.