শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বেসরকারি খাতে যাচ্ছে আরও তিন সরকারি পাটকল, ৪ আগস্ট ইজারা চুক্তি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
বেসরকারি খাতে যাচ্ছে আরও তিন সরকারি পাটকল, ৪ আগস্ট ইজারা চুক্তি

বেসরকারি খাতে যাচ্ছে আরও তিন সরকারি পাটকল, ৪ আগস্ট ইজারা চুক্তি

লোকসানের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা আরও তিনটি সরকারি পাটকল বেসরকারি খাতে ইজারা দিচ্ছে সরকার। আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইজারা-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কারখানাগুলো বেসরকারি ব্যবস্থাপনায় হস্তান্তর করা হবে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) আওতাধীন তিনটি পাটকলের মধ্যে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড ইজারা পাচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা দেওয়া হচ্ছে হ্যামকো গ্রুপকে।

সম্পর্কিত

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

সরকারি পাটকল পুনরুজ্জীবনের অংশ হিসেবে বিজেএমসির আওতাধীন ২৫টি পাটকলের মধ্যে ২০টিকে ইজারার জন্য নির্বাচন করা হয়েছে। এর আগে ১৪টি কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে। নতুন তিনটি যুক্ত হলে ইজারায় দেওয়া পাটকলের সংখ্যা দাঁড়াবে ১৭টিতে।

ইজারা পাওয়া ১৪টি কারখানার মধ্যে বর্তমানে সাতটিতে উৎপাদন শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার ৫২০ জন শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। চারটি কারখানায় পাটজাত পণ্য এবং বাকি তিনটিতে সোয়েটার, জুতা, ছাতা, তাঁবু ও যন্ত্রাংশ উৎপাদন হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে চালু থাকা চারটি পাটকল থেকে প্রতিদিন প্রায় ১৬০ টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে। এসব পণ্য রপ্তানি করে বছরে প্রায় ৭০ থেকে ৭৫ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে।

ইজারার বাইরে থাকা পাঁচটি পাটকলের মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকার দুটি কারখানাকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। একটি কারখানাকে ইজারার আওতায় আনার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে এবং দুটি মামলা-সংক্রান্ত জটিলতার কারণে আপাতত ইজারা দেওয়া সম্ভব হচ্ছে না।

বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা মামনুর রশিদ বলেন, নতুন তিনটি পাটকলের ইজারার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৪ আগস্ট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেগুলো বেসরকারি উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, বাকি ইজারাযোগ্য তিনটি পাটকলও দ্রুত ইজারা দেওয়ার কাজ চলছে এবং চলতি বছরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

সরকারের প্রত্যাশা, বেসরকারি ব্যবস্থাপনায় বন্ধ পাটকলগুলো পুনরায় চালু হলে উৎপাদন ও রপ্তানি বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দীর্ঘদিন অচল থাকা শিল্পসম্পদ আবারও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ লেনদেনে সিটি ব্যাংকের মাইলফলক
অর্থনীতি

বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ লেনদেনে সিটি ব্যাংকের মাইলফলক

৪ আগস্ট ২০২৬
প্রাথমিক শিক্ষায় কৃতীদের হাতে জাতীয় শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

প্রাথমিক শিক্ষায় কৃতীদের হাতে জাতীয় শিক্ষা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ জুলাই ২০২৬

সর্বশেষ

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

চলতি মাসেই আসছে সাত জাহাজ সার

চলতি মাসেই আসছে সাত জাহাজ সার

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

উদ্যোক্তাশূন্য বিসিকের শিল্পপ্লট

উদ্যোক্তাশূন্য বিসিকের শিল্পপ্লট

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ে জোর বিএসইসির

৪ সেপ্টেম্বর ২০২৬
এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

এলএনজিতে রেকর্ড বিনিয়োগ, ১০ বছরের মধ্যে সবচেয়ে বড় চুক্তি

৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.