সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ লেনদেনে সিটি ব্যাংকের মাইলফলক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, প্রযুক্তি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ লেনদেনে সিটি ব্যাংকের মাইলফলক

বিশ্বে প্রথম ‘সুইফট স্কিম’ লেনদেনে সিটি ব্যাংকের মাইলফলক
আন্তর্জাতিক অর্থ লেনদেনে নতুন যুগের সূচনা, ১ মিনিটেরও কম সময়ে সম্পন্ন লেনদেন

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাংক আন্তর্জাতিক আন্তঃদেশীয় অর্থ লেনদেনে নতুন একটি মাইলফলক অর্জন করেছে। ব্যাংকটি সুইফটের নতুন রিটেল ক্রস-বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম ‘সুইফট স্কিম’-এর আওতায় অর্থ প্রেরণকারী ও অর্থ গ্রহণকারী—উভয় ভূমিকায় সফলভাবে বিশ্বের প্রথম লেনদেন সম্পন্ন করেছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ব্যবস্থায় বাংলাদেশ নতুন এক অবস্থান তৈরি করেছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানায়, সুইফটের এই নতুন উদ্যোগের লক্ষ্য ব্যক্তি গ্রাহক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তঃদেশীয় অর্থ লেনদেনকে আরও দ্রুত, স্বচ্ছ, নিরাপদ ও ব্যয়-সাশ্রয়ী করা।

সম্পর্কিত

Bangladesh and Canada Reaffirm Friendship, Expand Cooperation Agenda

ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

বিশ্বের অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জার্মানি, ভারত, স্পেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রসহ ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই নতুন কাঠামো বাস্তবায়নে যুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে সিটি ব্যাংক চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইফট স্কিমে অন্তর্ভুক্ত হয়।

প্রচলিত আন্তর্জাতিক অর্থ স্থানান্তর ব্যবস্থায় একাধিক মধ্যস্থতাকারী ব্যাংক, বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন প্রক্রিয়াকরণ সময় এবং নিয়ন্ত্রক জটিলতার কারণে লেনদেনে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় হয়ে থাকে। অনেক ক্ষেত্রে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ফি কেটে নেওয়ায় প্রাপকের হাতে নির্ধারিত অর্থের চেয়ে কম অর্থ পৌঁছায়। এসব সীমাবদ্ধতা দূর করতেই সুইফট নতুন এই স্কিম চালু করেছে।

নতুন ব্যবস্থায় গ্রাহকরা লেনদেনের পুরো অর্থ পাওয়ার নিশ্চয়তা, শুরুতেই ব্যয়ের স্বচ্ছ ধারণা, তাৎক্ষণিকভাবে লেনদেনের অগ্রগতি অনুসরণ এবং ২৪ ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য অর্থ স্থানান্তরের ক্ষেত্রে জি-২০ নির্ধারিত মানদণ্ড পূরণে সহায়ক হবে।

সিটি ব্যাংক জানায়, গত ২২ জুন তারা এই প্ল্যাটফর্মে প্রথম আন্তর্জাতিক লেনদেন মাত্র এক মিনিটে এবং দ্বিতীয় লেনদেন ৫৭ সেকেন্ডে সম্পন্ন করে। পরদিন ২৩ জুন ব্যাংকটি ‘গেটওয়ে ইন্টারমিডিয়ারি’ হিসেবে ভারতের এইচডিএফসি ব্যাংকের সঙ্গে সমন্বয় করে ভারত থেকে পাঠানো একটি অর্থপ্রদান বাংলাদেশে অন্য একটি স্থানীয় ব্যাংকে সফলভাবে পৌঁছে দেয়।

এই সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্প্রতি সুইফট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) যৌথভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সুইফটের ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী ও আঞ্চলিক প্রধান কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি ব্যাংকের এই অর্জন বাংলাদেশের আন্তর্জাতিক পেমেন্ট অবকাঠামোর সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশেষ করে রেমিট্যান্স, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তঃদেশীয় বাণিজ্য এবং বৈদেশিক খুচরা লেনদেনের ক্ষেত্রে নতুন এই ব্যবস্থা ভবিষ্যতে সময় ও ব্যয় উভয়ই কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

খোলাবাজারে ডলারের নতুন দর ১২৬ টাকা ৫০ পয়সা
অর্থনীতি

২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ

২৭ আগস্ট ২০২৬
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৭ জুলাই ২০২৬

সর্বশেষ

Bangladesh and Canada Reaffirm Friendship, Expand Cooperation Agenda

Bangladesh and Canada Reaffirm Friendship, Expand Cooperation Agenda

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬
0

0

ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬
0

0

এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন

এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬
0

0

Dhaka Bank inks agreement for BDT 5,000cr CMSME working capital fund

Dhaka Bank inks agreement for BDT 5,000cr CMSME working capital fund

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

Bangladesh and Canada Reaffirm Friendship, Expand Cooperation Agenda

Bangladesh and Canada Reaffirm Friendship, Expand Cooperation Agenda

২০ সেপ্টেম্বর ২০২৬
ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

ভূরাজনীতির পালাবদলে বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের পরীক্ষা

২০ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.