বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0

সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের পাঁচটি গুরুত্বপূর্ণ শাখার ওপর দীর্ঘদিন ধরে থাকা ঋণ বিতরণের সীমা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে এসব শাখাসহ ব্যাংকটির সব শাখা বিদ্যমান নীতিমালা অনুসরণ করে প্রয়োজন অনুযায়ী বড় অঙ্কের ঋণ বিতরণ করতে পারবে।

২০০৭ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এবং ২০১২ সালের হল-মার্ক কেলেঙ্কারির পর ঝুঁকি নিয়ন্ত্রণে সোনালী ব্যাংকের কয়েকটি বড় শাখায় ঋণ বিতরণে সীমা আরোপ করা হয়েছিল। শাখাভেদে সর্বোচ্চ ৫ থেকে ২০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদনের সুযোগ ছিল না।

সম্প্রতি সোনালী ব্যাংক দাবি করে, এই সীমাবদ্ধতার কারণে যোগ্য ও বড় গ্রাহকদের প্রয়োজনীয় অর্থায়ন করা সম্ভব হচ্ছে না এবং এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকটির আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ঋণসীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, বড় গ্রাহকদের বেশির ভাগই এসব শাখার মাধ্যমে ব্যাংকিং সেবা নেন। সীমা প্রত্যাহারের ফলে এখন নিয়ম মেনে যোগ্য গ্রাহকদের প্রয়োজনীয় অর্থায়ন করা সহজ হবে।

সম্পর্কিত

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

তবে কেন্দ্রীয় ব্যাংক নতুন ঋণ বিতরণে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করার পাশাপাশি বিতর্কিত বা উচ্চঝুঁকির গ্রাহকদের বিষয়ে সতর্ক থাকতে ব্যাংকটিকে পরামর্শ দিয়েছে।

এদিকে ঋণসীমা কার্যকর থাকা অবস্থাতেই আরহাম মাল্টি ট্রেডিংয়ের ৪০ কোটি টাকা এবং মুন্নু গ্রুপের প্রতিষ্ঠান মুন্নু ফেব্রিকসের ৫০ কোটি টাকার ঋণ অনুমোদনের জন্য সোনালী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনাপত্তি চেয়েছিল। নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে এ ধরনের ঋণের জন্য আলাদা অনুমোদনের প্রয়োজন হবে না।

বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে আর্থিকভাবে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক। ২০২৫ সালের শেষে ব্যাংকটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৩ কোটি টাকা। একই সময়ে ব্যাংকটির আমানত ১ লাখ ৭৯ হাজার ৮৭৯ কোটি টাকা এবং ঋণের স্থিতি ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকায় পৌঁছেছে। যদিও ব্যাংকটির খেলাপি ঋণের হার এখনও প্রায় ১৮ শতাংশ, যা হল-মার্ক, বেক্সিমকো, ওরিয়ন ও থারমেক্সসহ কয়েকটি বড় ঋণগ্রহীতার কারণে উচ্চ পর্যায়ে রয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর জীবনাবসান
জাতীয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর জীবনাবসান

১৯ জুন ২০২৬
ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক

ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ইতালিতে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

৫ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.