বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

নারীদের যাতায়াতে স্বস্তি আনতে মঙ্গলবার থেকে ‘পিংক বাস’

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
নারীদের যাতায়াতে স্বস্তি আনতে মঙ্গলবার থেকে ‘পিংক বাস’

রাজধানীতে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পৃথক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত এ ‘পিংক বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার, ১৮ আগস্ট থেকে রাজধানীর সড়কে চলাচল শুরু করবে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা রোববার সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মহিলা বাস সার্ভিস পরিচালন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে।

সম্পর্কিত

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। পিংক রঙের বাসগুলোতে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীর গণপরিবহনে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিয়মিত বাসে চলাচলের ক্ষেত্রে ভিড়, আসনসংকট, হয়রানি ও নিরাপত্তার মতো নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। এমন বাস্তবতায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগকে গণপরিবহন ব্যবস্থায় একটি বিশেষ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

বিআরটিসির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই সার্ভিসের মাধ্যমে নারীদের গণপরিবহন ব্যবহারে আরও উৎসাহিত করা হবে। পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টরদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। নারী কর্মীদের মাধ্যমে বাস পরিচালনার ফলে সেবার ক্ষেত্রে যাত্রীদের আস্থা বাড়বে বলে আশা করছে সংস্থাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর নির্ধারিত রুটে বাসগুলো চলাচল শুরু করবে।

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগ এর আগে বিভিন্ন সময়ে রাজধানীতে নেওয়া হলেও নিয়মিত ও কার্যকর পরিচালনা নিয়ে নানা চ্যালেঞ্জ দেখা গেছে। এবার নারী চালক ও কন্ডাক্টর দিয়ে ‘পিংক বাস’ পরিচালনার উদ্যোগ কতটা টেকসই হয়, সেটিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে নির্ধারিত রুট, বাসের সংখ্যা, সময়সূচি এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী সেবার পরিধি বাড়ানো গেলে এ উদ্যোগ রাজধানীর নারী যাত্রীদের জন্য কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ছয় মাসে বেড়েছে ৬ হাজার কোটি টাকা
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের খেলাপি ঋণ ছয় মাসে বেড়েছে ৬ হাজার কোটি টাকা

২০ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
আন্তর্জাতিক

বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা

১৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

বিবিয়ানার উৎপাদন কমায় বাড়ছে গ্যাস সংকট

বিবিয়ানার উৎপাদন কমায় বাড়ছে গ্যাস সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তিন দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স ২০২৫

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তিন দিনব্যাপী ব্যাংকাস্যুরেন্স কনফারেন্স ২০২৫

- ইউএসএ বাংলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

এবি ব্যাংকের এমডি হলেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী

২০ আগস্ট ২০২৬
৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

৫ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক পুনর্বাসনে প্রায় ৫ হাজার কোটি টাকা

২০ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.