সোমবার, আগস্ট ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

আজিজ আহমেদকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
আজিজ আহমেদকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে ইন্টারপোলের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

সোমবার রাতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জেনারেল (অব.) আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য অথবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে তারা জানতে পেরেছেন। ইন্টারপোলের সহযোগিতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

চিঠিতে রেড নোটিশ জারির অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধও জানানো হয়েছে। চিঠির অনুলিপি বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এনসিবি)-এর কাছেও পাঠানো হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, আজিজ আহমেদের পর দেশের বাইরে অবস্থানরত মামলার অন্য পলাতক আসামিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও পরদিন সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজিজ আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই সময় তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হন।

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অন্য মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এ ছাড়া তৎকালীন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ইমরান এইচ সরকারও আসামির তালিকায় রয়েছেন।

মামলায় কয়েকজন সাংবাদিককেও আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগের মধ্য দিয়ে শাপলা চত্বরের মামলায় বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হলো। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে মামলার অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই ধরনের আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড চাপ, কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতি
অর্থনীতি

বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড চাপ, কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতি

৩ আগস্ট ২০২৬
পলাতক বায়তুল মোকাররমের খতিব এখন গোপালগঞ্জে
বাংলাদেশ

পলাতক বায়তুল মোকাররমের খতিব এখন গোপালগঞ্জে

৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

নান্দনিক আগামীর পথে: ‘ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট’

নান্দনিক আগামীর পথে: ‘ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট’

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

২৪ আগস্ট ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

২৪ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.