বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৮ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, নিউইয়র্ক, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

সম্পর্কিত

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

দুই সন্তান EMT, এক কন্যার হান্টার কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক অর্জন গর্বিত পিতা মোমেন সরকার

নিজস্ব প্রতিবেদক:
সন্তানের সাফল্যে একজন পিতার বুক কতটা গর্বে ভরে উঠতে পারে তারই যেন এক অনন্য উদাহরণ গাজীপুরের পূবাইল এলাকার কৃতী সন্তান ও গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক.-এর সভাপতি মো. মোমেন সরকার। প্রবাসজীবনের ব্যস্ততা, সংগ্রাম ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি তাঁর তিন সন্তানকে শুধু উচ্চশিক্ষিতই করেননি, বরং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলেছেন। সন্তানদের সাফল্যে আজ তিনি একজন গর্বিত পিতা। তাঁর বড় মেয়ে ফ্লোরেন্স ফাতিমা সরকার শিক্ষা জীবন শেষ করে নিউইয়র্ক সিটির জরুরি চিকিৎসাসেবা ব্যবস্থায় EMT হিসেবে যুক্ত হয়েছেন। EMT দের প্রধান দায়িত্ব হলো দুর্ঘটনা, অসুস্থতা কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া। মানুষের জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ ও মানবিক দায়িত্বে মেয়ের যুক্ত হওয়াকে নিজের জীবনের অন্যতম বড় অর্জন বলে মনে করেন মোমেন সরকার। তাঁর মেজ মেয়ে খাদিজা সরকার নিউইয়র্কের হান্টার কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আর একমাত্র পুত্র তারা মিয়া সরকারও নিউইয়র্ক সিটির EMT হিসেবে জরুরি চিকিৎসাসেবা ব্যবস্থায় যোগ দিয়েছেন। দুই সন্তান মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়িয়ে জীবন রক্ষার কাজে যুক্ত হওয়ায় বাবা হিসেবে মোমেন সরকারের আনন্দ যেন আরও বহুগুণ বেড়ে গেছে। সন্তানদের সাফল্যের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে মোমেন সরকার বলেন, “একজন পিতা হিসেবে আমার আর কী চাওয়া থাকতে পারে? সন্তানরা ভালোভাবে পড়াশোনা করেছে, নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং মানুষের সেবায় কাজ করছে—এর চেয়ে বড় আনন্দ একজন বাবার জীবনে আর কী হতে পারে?” তিনি বলেন, সন্তানদের মানুষের মতো মানুষ করার স্বপ্ন নিয়েই তিনি তাদের বড় করেছেন। প্রবাসে থেকেও সন্তানদের শিকড় যেন বাংলাদেশের সঙ্গে অটুট থাকে এবং তারা যেন নিজেদের কর্ম ও সাফল্যের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এটাই তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা।
মোমেন সরকার তাঁর সন্তানদের জন্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। তাঁর প্রত্যাশা, তাঁর তিন সন্তান সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ নিয়ে সামনে এগিয়ে যাবে এবং নিজেদের সাফল্যের পাশাপাশি বাংলাদেশের নামও উজ্জ্বল করবে। একজন পিতার কাছে সন্তানের সাফল্য শুধু একটি অর্জন নয় এটি তাঁর দীর্ঘদিনের ত্যাগ, ভালোবাসা, স্বপ্ন ও নিরলস পরিশ্রমের প্রতিফলন। মোমেন সরকারের তিন সন্তানের সাফল্যের গল্পও যেন সেই কথাই মনে করিয়ে দেয় সন্তানকে সম্পদ নয়, সুশিক্ষা ও মানবিকতায় গড়ে তুলতে পারাই একজন পিতার সবচেয়ে বড় সাফল্য।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রিজভী
বাংলাদেশ

উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের ‘মীরজাফর’ বললেন রিজভী

৩ মে ২০২৪
ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা
আন্তর্জাতিক

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

১৪ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

১৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.