বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, পটুয়াখালীতে বাবা আটক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩১ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 2 mins read
A A
0
আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, পটুয়াখালীতে বাবা আটক

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় দেড় বছরের ছেলেসন্তানকে টাকার বিনিময়ে অন্যের কাছে দিয়ে দেওয়ার অভিযোগে মারুফ মুন্সি (২২) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, নতুন আইফোন কেনার টাকা জোগাড় করতেই তিনি এ কাজ করেন। তবে মারুফ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ধারদেনা শোধের জন্য সন্তানকে লালন-পালনের উদ্দেশ্যে পরিচিত এক ব্যক্তির কাছে দিয়েছেন।

সম্পর্কিত

ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের আগে স্থানীয়দের পুনর্বাসন: প্রধানমন্ত্রী

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, রোববার রাত ১১টার দিকে মারুফকে ঢাকা থেকে থানায় আনা হয়। একই সময়ে গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মারুফ ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী বৃষ্টি আক্তারের সঙ্গে পারিবারিক বিরোধের কারণে তাঁরা আলাদা থাকছিলেন। এরপর শিশুটি তার দাদি মাহফুজা বেগমের কাছে ছিল।

মাহফুজা বেগম বলেন, শনিবার সকালে মারুফ শিশুটিকে ভালো পোশাক পরিয়ে ঘুরতে নিয়ে যান। সন্ধ্যার পরও ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁরা জানতে পারেন, মারুফের সহকর্মী ইমরান হোসেনের শ্বশুর মহিবুলের কাছে টাকার বিনিময়ে শিশুটিকে দেওয়া হয়েছে। মহিবুলের কোনো ছেলেসন্তান নেই।

পরিবারের দাবি, শিশুটির মূল্য এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং ৫২ হাজার টাকা অগ্রিম নিয়ে লিখিতভাবে শিশুটিকে হস্তান্তর করা হয়। তাঁদের অভিযোগ, ওই টাকা ও নিজের পুরোনো আইফোনের সঙ্গে অতিরিক্ত অর্থ যোগ করে মারুফ একটি নতুন আইফোন কেনেন।

অন্যদিকে, পুলিশ হেফাজতে মারুফ বলেন, তিনি সন্তান বিক্রি করেননি। স্থানীয়ভাবে ধারদেনা থাকায় সহকর্মী ইমরান ও তাঁর শ্বশুরের কাছ থেকে ৫২ হাজার টাকা নিয়েছেন এবং সন্তানের দেখাশোনার জন্য সাময়িকভাবে তাঁদের কাছে দিয়েছেন।

ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ না পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জটিলতা রয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
জাতীয়

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

২ জুলাই ২০২৬
আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব
অর্থনীতি

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

৯ জুলাই ২০২৬

সর্বশেষ

ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের আগে স্থানীয়দের পুনর্বাসন: প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের আগে স্থানীয়দের পুনর্বাসন: প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

ডেসকোকে ৪ কোটি ৫৯ লাখ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর অনুমতি বিএসইসির

ডেসকোকে ৪ কোটি ৫৯ লাখ অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর অনুমতি বিএসইসির

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংক

কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে ট্রাস্ট ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের আগে স্থানীয়দের পুনর্বাসন: প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে কয়লা উত্তোলনের আগে স্থানীয়দের পুনর্বাসন: প্রধানমন্ত্রী

২ সেপ্টেম্বর ২০২৬
১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা

২ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.