মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামানজার সাঈদ ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে সেরা ২৪–এ জায়গা করে নিয়েছেন। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে তিনি নির্বাচিত হয়েছেন সেরা ছয়ের একজন হিসেবে।
ভিয়েতনামে অনুষ্ঠিত ৭৫তম মিস ওয়ার্ল্ড আসরে ১১১টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন। বিচারকরা প্রতিযোগীদের চারটি ভৌগোলিক জোনে ভাগ করে মূল্যায়ন করছেন। সামানজারের সামাজিক উদ্যোগ ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ এই ক্যাটাগরিতে সাফল্য পেয়েছে।
মিস ওয়ার্ল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এই বিভাগে প্রতিযোগীদের সমাজসেবামূলক প্রকল্পের প্রভাব ও বাস্তবায়ন মূল্যায়ন করা হয়। এই সাফল্যের ফলে সামানজার এখন প্রতিযোগিতার পরবর্তী ধাপে বাংলাদেশের আশা আরও উজ্জ্বল করেছেন।
আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের নহা ট্রাং শহরে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। সেখানেই ঘোষণা করা হবে ৭৫তম মিস ওয়ার্ল্ডের বিজয়ীর নাম।