সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, শিক্ষা
Reading Time: 1 min read
A A
0
ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন, বিশ্বমানের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, মেশিন লার্নিং ও সাইবার নিরাপত্তার মতো আধুনিক বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের জন্য তা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

গতকাল রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর প্লেনারি সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, প্রযুক্তিনির্ভর ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক কাঠামোর সঙ্গে তাল মেলাতে দেশের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশাপাশি উচ্চশিক্ষা পর্যায়েও স্টেম শিক্ষায় সমান গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনীতির ধরনও বদলে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের শুধু প্রচলিত পাঠ্যজ্ঞান দিয়ে প্রস্তুত করলে চলবে না; প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতাও তৈরি করতে হবে।

সম্পর্কিত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

কারিকুলাম সংস্কারের বিষয়ে মাহ্দী আমিন বলেন, তাত্ত্বিক শিক্ষার সীমাবদ্ধতা দূর করে পুঁথিগত জ্ঞান ও বাস্তব প্রয়োগের মধ্যে দূরত্ব কমাতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে প্রয়োজনীয় সংস্কার চলছে। শিক্ষার্থীরা যাতে শ্রেণিকক্ষের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, নতুন কারিকুলামে সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

‘স্টেম ফর অ্যা ফিউচার-রেডি বাংলাদেশ: বিল্ডিং দ্য ব্যাকবোন অব দ্য ইনোভেটিভ ইকোনমি’ শীর্ষক সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন সঞ্চালনা করেন। আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ, ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান এস কিয়াং কো এবং আইইউবির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিমসহ সংশ্লিষ্টরা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আবু তাহেরের স্ত্রীর প্রতি সম্মান জানালেন তারেক রহমান
জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আবু তাহেরের স্ত্রীর প্রতি সম্মান জানালেন তারেক রহমান

৬ জুলাই ২০২৬
AMTC celebrates first-ever Graduation Ceremony, marking a decade of excellence
অন্যান্য

AMTC celebrates first-ever Graduation Ceremony, marking a decade of excellence

২১ জুলাই ২০২৬

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

১৩ সেপ্টেম্বর ২০২৬
ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.