রবিবার, মার্চ ২২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েল গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয়। কাতরের আমির আব্দুলরহমান আল-থানি ওইদিন জনান, আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। তবে অভ্যন্তরীণ ঝামেলার কারণে চুক্তিটির অনুমোদন দিতে বিলম্ব করছিল ইসরায়েলি সরকার। শোনা যাচ্ছিল, শনিবার তারা চুক্তির অনুমোদন দেবে এবং আদালতের ঝামেলা শেষ হওয়ার পর সোমবার থেকে এটি কার্যকর হবে।

তবে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৭ জানুয়ারি) জানিয়েছে, আজই ইসরায়েলি সরকার চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে। এ ব্যাপারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা বলেছে, স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে পূর্ণ মন্ত্রিসভা বৈঠকে বসে অনুমোদনের কাজটি সম্পন্ন করবে।

এরআগে যুদ্ধকালীন বা নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে আলোচনা চলার সময়ই পূর্ণ মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের তথ্য জানা যায়।

এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত অন্তত ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৬৪ জন।

নিহত ১০১ জনের মধ্যে ৮২ জনই গাজা সিটির বাসিন্দা বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এছাড়া নিহতদের মধ্যে ২৭ জন শিশু ও ৩১ জন নারী রয়েছে।

সম্পর্কিত

তানজিয়া জামান মিথিলা, বিশ্ব মঞ্চে বাংলাদেশের স্বপ্নীল পথচলা

স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছে তরুণ প্রবাসীর করুণ মৃত্যু

সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার সকালের দিকে জানায়, গাজার জাবালিয়ার একটি বাড়িতে ভয়াবহ হামলায় একসঙ্গে ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে নারী শিশু আছে। যারা এক ফিলিস্তিনি সাংবাদিকের পরিবারের সদস্য। যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে উত্তর গাজার জাবালিয়ায় ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। গতকাল বৃহস্পতিবার সেখানে অন্তত ২০ জন নিহত হন।

গত ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় সেখানে ৪৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি ফিলিস্তিনি। গত বুধবার যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে তখন উপত্যকাটির সাধারণ মানুষ উল্লাস করতে রাস্তায় নেমে আসেন। তবে এর কিছুক্ষণ পরই সেখানে হামলার তীব্রতা বাড়িয়ে দেয় তারা। এতে যুদ্ধবিরতির খবর শোনার পর আরও অন্তত ১০১ জন নিহত হয়েছেন। যারা আশা করছিলেন, যুদ্ধবিরতির মাধ্যমে নিশ্চিতে আবারও বসবাস করতে পারবেন, তারা এটির কার্যকারিতা দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা

ট্যাগ: ইসরায়েলচুক্তিযুদ্ধবিরতি
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

yagi typhoon
বিশ্ব

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫৪

১৪ সেপ্টেম্বর ২০২৪
ইতালিতে নন-সিজনাল স্পন্সর ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের মানবিক সংকট
আন্তর্জাতিক

ইতালিতে নন-সিজনাল স্পন্সর ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের মানবিক সংকট

১৬ আগস্ট ২০২৫

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৬
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

১২ মার্চ ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.