বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অপরাধ

আমেরিকা থেকে বাংলাদেশে তরুণদের কাছে আসছে দামি মাদক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪
in অপরাধ
Reading Time: 1 min read
A A
0
আমেরিকা থেকে বাংলাদেশে তরুণদের কাছে আসছে দামি মাদক

আমেরিকার থেকে বাংলাদেশে ডাক বিভাগের পার্সেলের মাধ্যমে আসছে দামি মাদক। এসব মাদক তরুণ বয়সী একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে রাজধানীর অভিজাত এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনই একটি চক্রের সদস্যদের প্রায় কোটি টাকার মাদকসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থাটি জানায়, ক্যালিফোর্নিয়া থেকে একটি পার্সেল আসে বাংলাদেশের ডাক বিভাগে। সন্দেহ হলে সেই পার্সেল খুলে দেখা যায় গাঁজার চকলেট ও কেক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বাচ্চাদের খেলনার প্যাকেটে নিয়ে আসা হয় এসব মাদক। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।

এ ঘটনায়  তিনজনকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো. রাসেল মিয়া (২০), রমজান মিয়া (২১) ও মো. ইমরান ওরফে রাজ (২০)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা ডিএনসি জানায়, পার্সেলের ভেতরে ছিল ছয়টি প্যাকেট। যার মধ্যে ছিল টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত কুশ, যা যুক্তরাষ্ট্রের তৈরি। যার ওজন এক কেজি ৩০০ গ্রাম। পার্সেলে আরও ছিল আমেরিকার তৈরি গাঁজার নয়টি চকলেট ও ১০টি গাঁজার কেক।

অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, রাজধানীর পল্টনের পুরাতন ডাক ভবনের বৈদেশিক শাখায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে আসা একটি পার্সেল জব্দ করা হয়। যাতে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ টেট্রাহাইড্রোক্যানাবিনল যুক্ত কুশ, ক্যানাবিস চকলেট ও ক্যানাবিস কেক জব্দ করা হয়।

সম্পর্কিত

হাদি হত্যাকাণ্ড: কেঁপে ওঠা রাষ্ট্র এবং নতুন বাংলাদেশের অগ্নিপরীক্ষা

পাথরকান্ডে সংশ্লিষ্টরা কেউ দায় এড়াতে পারেন না

মুস্তাকীম বিল্লাহ ফারুকী আরও বলেন, যে প্যাকেটে করে মাদকগুলো যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছে, সেগুলো ছিল বাচ্চাদের খেলনার প্যাকেট। যাতে করে কেউ বুঝতে না পারে এসব প্যাকেটে মাদক রয়েছে।

গ্রেফতাররা দীর্ঘদিন ধরে এভাবে বিদেশ থেকে গাঁজার কেক, কুশ ও চকলেট এনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এই পার্সেলটি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বাংলাদেশে  পাঠিয়েছেন এমনটি নয়, ওইখানে বসবাসরত অন্য কোনো দেশের নাগরিকও পাঠাতে পারেন বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

ট্যাগ: আমেরিকাগাজামাদকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আনার খুনে কলকাতায় নেওয়া হয় কসাই
অপরাধ

আনার খুনে কলকাতায় নেওয়া হয় কসাই

২৪ মে ২০২৪
ডিবির দাপুটে ডিসি মশিউর গ্রেপ্তার
অপরাধ

ডিবির দাপুটে ডিসি মশিউর গ্রেপ্তার

২০ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬
0

0

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

২৬ জানুয়ারি ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.