শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বিশ্ব

চীনের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নতুন জাহাজবিধ্বংসী পরিকল্পনা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪
in বিশ্ব, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
missiles

সম্পর্কিত

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

স্বপ্নের দেশ ইতালিতে পৌঁছে তরুণ প্রবাসীর করুণ মৃত্যু

যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে ।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে চীন। এ অঞ্চলে চীনকে ঠেকাতে প্রচুর জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র জড়ো করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া এই অঞ্চলে মার্কিন বাহিনীকে প্রস্তুত করার কাজও শুরু হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মার্কিন চিন্তাভাবনাকে একটি নতুন দর্শনের দিকে ঠেলে দিয়েছে। আর তা হচ্ছে, সাশ্রয়ী খরচে অধিক অস্ত্র। ক্ষেপণাস্ত্রশিল্পের একজন প্রধান নির্বাহী এ কথা বলেছেন। নাম প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, অপেক্ষাকৃত সস্তা অস্ত্র প্রচুর তৈরি করে রাখা হচ্ছে।

চীনের তৈরি করা অস্ত্রসমৃদ্ধ জাহাজ ও বিভিন্ন জাহাজে আক্রমণ করার সক্ষমতাযুক্ত প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি উল্লেখ করে গবেষণাপ্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাহাম বলেন, চীন যা করছে, তার স্বাভাবিক পাল্টা ব্যবস্থা এটি।

এ বিষয়ে অবশ্য পেন্টাগন বা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘কুইকসিঙ্ক’ নামের বিশেষ অস্ত্র পরীক্ষা জোরদার করা হয়েছে। কুইকসিঙ্ক মূলত সাশ্রয়ী ও সম্ভাব্য ক্ষমতাশালী বোমা, যা কম খরচে জিপিএস নির্দেশক যন্ত্রাংশ ব্যবহার করেই চলমান বস্তুতে আঘাত হানতে পারে। গত মাসে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী বি–২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে কুইকসিঙ্ক দিয়ে একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

বিশেষজ্ঞদের মতে, চীন এখনো জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। কারণ, এগুলো তারা নিজ ভূখণ্ডেই রাখতে সক্ষম হবে। কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি কুইকসিঙ্কের মতো অস্ত্রের উৎপাদন বৃদ্ধি সেই পার্থক্য কমিয়ে আনবে। এতে চীনের ৩৭০ বা এ ধরনের যুদ্ধজাহাজগুলো ঝুঁকিতে পড়বে। ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরে কোনো সংঘাত ঘটলে চীনের যুদ্ধজাহাজগুলোর জন্য ঝুঁকি তৈরি হবে। ১৯৯০–এর দশকে বেইজিং তাদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণে ঝুঁকে পড়ার আগে থেকেই তারা এ ধরনের ঝুঁকির মুখোমুখি হয়েছিল।

কুইকসিঙ্ক নামের এ অস্ত্র এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। এ অস্ত্র তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং ও বিএই সিস্টেমস। এ অস্ত্র অন্য অস্ত্রের সঙ্গে যৌথভাবে ব্যবহার করা যেতে পারে। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের যুদ্ধিবমানে করে নির্দিষ্ট লক্ষ্যে এটি ছোড়া যায় এবং দুই হাজার পাউন্ড বোমাকে কম খরচেই ক্ষেপণাস্ত্রে পরিণত করা যায়।

এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে এ ধরনের অস্ত্রের চাহিদার কথা দীর্ঘদিন ধরেই জানানো হচ্ছিল। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে চাননি এই খাতের নাম প্রকাশ না করা একজন শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, অনেক বেশি পরিমাণে সাশ্রয়ী অস্ত্র ব্যবহারে চীনের প্রতিরক্ষা যুদ্ধজাহাজগুলো সামলাতে ব্যর্থ হবে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দূরপাল্লার জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এলআরএএসএম) বা এসএম–৬ ব্যবহার করে চীনের যুদ্ধজাহাজ বা এর রাডার ধ্বংস করে দিতে পারবে। এরপর কুইকসিঙ্কের মতো অস্ত্র ব্যবহার করে সেখানে বোমা বর্ষণ করা যাবে।

ট্যাগ: অস্ত্রইউয়ান গ্রাহামচীনযুক্তরাষ্ট্রলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের
যুক্তরাষ্ট্র

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের

২৪ সেপ্টেম্বর ২০২৪
রতন টাটার মৃত্যু নিয়ে যা বললেন সাবেক ‌‘প্রেমিকা’ সিমি
আন্তর্জাতিক

রতন টাটার মৃত্যু নিয়ে যা বললেন সাবেক ‌‘প্রেমিকা’ সিমি

১১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬
0

0

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

২৬ জানুয়ারি ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.