সোমবার, মার্চ ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ডোনাল্ড ট্রাম্প

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৪
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
0
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ডোনাল্ড ট্রাম্প

প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘‘পারসন অব দ্য ইয়ার’’ হিসেবে ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন এই প্রভাবশালী সাময়িকী তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিলো।

বিবৃতিতে টাইম ম্যাগাজিন বলেছে, ‘‘ঐতিহাসিক প্রত্যাবর্তন, প্রজন্মের রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্বদান, আমেরিকান প্রেসিডেন্সির পুনর্নির্মাণ এবং বিশ্বে আমেরিকার ভূমিকা পরিবর্তন করার জন্য ডোনাল্ড ট্রাম্প টাইমের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।’’

টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেছেন, ‘‘ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ‘ভালো কিংবা খারাপ’ যাই হোক না কেন, ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন।’’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালেও প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল টাইম।

সম্পর্কিত

তানজিয়া জামান মিথিলা, বিশ্ব মঞ্চে বাংলাদেশের স্বপ্নীল পথচলা

ইতালিতে নন-সিজনাল স্পন্সর ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের মানবিক সংকট

১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তির খেতাব দেওয়া শুরু করে টাইম ম্যাগাজিন। মার্কিন এই সাময়িকী তখন থেকে এমন ব্যক্তি বা আন্দোলনকে স্বীকৃতি দেয়, যারা বিশ্বজুড়ে ‘‘ভালো কিংবা খারাপের জন্য…’’ সারা বছরের ঘটনাপ্রবাহে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন।

অতীতে জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জুকারবার্গ, পোপ ফ্রান্সিস এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও টাইমের বর্ষসেরা নির্বাচিত হয়েছিলেন।

প্রত্যেক বছরের বিজয়ী নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন টাইমের সম্পাদকরা। ২০২৪ সালের বর্ষসেরা পুরস্কারের জন্য অন্তত ১০ জনের নাম বিবেচনায় নিয়েছিল টাইম। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কও ছিলেন।

টাইম ম্যাগাজিনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ট্রাম্পের বিষয়ে বলা হয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ‘‘আশ্চর্যজনক রাজনৈতিক প্রত্যাবর্তন’’ করায় বর্ষসেরার খেতাব জিতেছেন তিনি।

মার্কিন এই সাময়িকী বলেছে,‘‘তিনি আমেরিকান ভোটারদের পুনর্বিন্যাস করেছেন, তরুণ পুরুষ ভোটারদের সক্রিয় করেছেন; যারা তার বিজয়ে অবদান রেখেছে। তরুণ ভোটাররাই তাকে প্রথমবারের মতো পপুলারও ভোটে জয়ী করেছেন এবং দোদুল্যমান প্রত্যেকটি রাজ্য লালে পরিণত করেছেন।’’

ট্যাগ: টাইম ম্যাগাজিনডোনাল্ড ট্রাম্পবর্ষসেরালিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টিপাত আমিরাতে
আন্তর্জাতিক

শীতের মধ্যেই দেশজুড়ে বৃষ্টিপাত আমিরাতে

৩ জানুয়ারি ২০২৫
রাশিয়ায় আরও ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া
আন্তর্জাতিক

রাশিয়ায় আরও ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া

২৭ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৬
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

১২ মার্চ ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.