সোমবার, মার্চ ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

দেশের সিস্টেমগুলোতে ক্যানসার ধরেছে: সারজিস আল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
দেশের সিস্টেমগুলোতে ক্যানসার ধরেছে: সারজিস আল

দেশের সিস্টেমগুলোতে ক্যানসার ধরেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, যত দ্রুত সম্ভব ক্যান্সার নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আনতে হবে। এর জন্য দুটি কাজ আমাদের করতেই হবে। এক, আমাদের ধৈর্য হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। দুই, আমাদের রাজনৈতিক আদর্শ, দলাদলি ও মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ, মান-অভিমানগুলোকে একপাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে।

বৈষম্য দূর করতে হলে রংপুর বিভাগকে এগিয়ে নিতে হবে জানিয়ে সারজিস আলম বলেন, যারাই দেশের নেতৃত্বে আসবে তাদের বলতে চাই আগামীতে দেশসেরা একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় রংপুর বিভাগে লাগবে। দেশের সেরা কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় লাগবে। বছরের পর বছর ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনার কথা শুনেছি, কিন্তু বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সেতু করতে প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ করেছে। অথচ রংপুরের তিস্তাপাড়ের কোটি মানুষ প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এক হাজার কোটি টাকা দরকার ছিল, সেটি ওই ফ্যাসিস্ট সরকার করতে পারেনি।

সম্পর্কিত

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

হারিয়ে যাচ্ছে গ্রামীন ঐতিহ্যবাহী পিঠাপুলি ও উৎসব !

সাংবাদিকদের স্বাধীনতা প্রসঙ্গে সারজিস আলম বলেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা বিগত ১৬ বছরে যা বলা উচিত ছিল, যা বলতে চেয়েছিল তা কিন্তু বলতে পারে নাই। কিন্তু আজকে এত বড় একটি মঞ্চে হাজার হাজার ছাত্র-জনতার সামনে তাদের যে জিনিসটি মনোভূত হয়নি তারা প্রতিবাদ জানাতে পেরেছেন। এটিই হচ্ছে ২০২৪ সালের ছাত্র-জনতার অর্জনে স্বাধীনভাবে কথা বলা ও প্রতিবাদ জানানোর প্রমাণ।

তিনি আরও বলেন, আমরা যখন ডিজিএফআইয়ের ও ডিবির হারুনের হেফাজতে ছিলাম, তখন আমাদের অনেক সাংবাদিক ভাই নিউজ প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু তাদের চাপ দিয়ে নিউজ প্রকাশ করতে দেওয়া হয় নাই। আবার অনেকে আমাদের বিষয়টিকে ছোট করে কিংবা একপাশে রেখে আসল সংবাদগুলো আড়াল করেছিলেন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আপস না করার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, আমাদের সাংবাদিক ভাইদের ওপর বিশাল দায়িত্ব। এই রংপুরে একজন ব্যক্তি এককভাবে যে জিনিস এক হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সেটা আপনারা পুরো বাংলাদেশের সামনে নিতে পারবেন। যেখানে চাঁদাবাজি, সিন্ডিকেট, ঘুস, নিয়োগ বাণিজ্য, হাজার হাজার টাকার অবৈধ লেনদেন দেখেন সেগুলো আপনাদের (সাংবাদিকদের) তুলে ধরতে হবে। এগুলো সাংবাদিকদের দায়বদ্ধতা।

ট্যাগ: ছাত্র আন্দোলনলিডসারজিস আলম
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Ship-breaking
বাংলাদেশ

জাহাজ কাটার সময় শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, আহত ৬ জন

৭ সেপ্টেম্বর ২০২৪
ড. কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি মামলা: আদালতে বিচারকের সাথে তার কথোপকথন
বাংলাদেশ

ড. কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতি মামলা: আদালতে বিচারকের সাথে তার কথোপকথন

৮ আগস্ট ২০২৫

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৬
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

১২ মার্চ ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.