সোমবার, মার্চ ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

বাংলাদেশ ডে প্যারেড আয়োজন নিয়ে এম আজিজ ও সেলিমের বাকবিতণ্ডা!

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৫ মার্চ ২০২৫
in নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
বাংলাদেশ ডে প্যারেড আয়োজন নিয়ে এম আজিজ ও সেলিমের বাকবিতণ্ডা!

জলি আহমেদ: বাংলাদেশ সোসাইটি ব্যানারে ফাহাদ সোলাইমানের প্রতিষ্ঠান হিউম্যান এম্পাওয়ারমেন্ট রাইটস এবার নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে এই প্যারেড। আনুষ্ঠানিকভাবে প্যারেডের ঘোষণা দিতে গত ২৬ ফেব্রুয়ারি(বুধবার) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সোসাইটি ব্যানারে বাংলাদেশ ডে প্যারেড আয়োজন নিয়ে বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ ও প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিমের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

‘বাংলাদেশ ডে প্যারেড’ বাংলাদেশ সোসাইটির ব্যানারে অনুষ্ঠিত হলেও, এটি মূলত বাংলাদেশ সোসাইটির নিজস্ব আয়োজন নয়। প্যারেডটি আয়োজন করছে ফাহাদ সোলাইমানের প্রতিষ্ঠান হিউম্যান এম্পাওয়ারমেন্ট রাইটস। তারা কেবল নিজেদের স্বার্থ ও আয়োজনকে সফল করতে বাংলাদেশ সোসাইটির নাম ব্যবহার করছে।

বাংলাদেশ সোসাইটি যদি সত্যিই ডে প্যারেড করতে চায়, তবে কেন তারা নিজস্ব উদ্যোগে এটি আয়োজন করছে না? সংগঠনের লোকবল, অর্থ ও সক্ষমতা থাকলেও কেন তৃতীয় পক্ষের ব্যানারে আয়োজন করতে হবে? বাংলাদেশ সোসাইটির নেতারা মনে করেন, ব্যক্তি স্বার্থে কাউকে গ্র্যান্ড মার্শাল করতে এবং গত বছরের মতো আবারও একটি অসফল প্যারেড আয়োজনের কোনো প্রয়োজন নেই।

বাংলাদেশ সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজের বলেন, “বাংলাদেশ সোসাইটি কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের প্ল্যাটফর্ম নয়।” এটি নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে পুরোনো ও বৃহৎ সামাজিক সংগঠন। সোসাইটির ব্যানারে কোনো আয়োজন হলে, সেটি সোসাইটির সঙ্গে সংযুক্ত সবার সম্মতিতেই হতে হবে, কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের ইচ্ছেমতো নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ আমব্রেলা সংগঠন, যার অধীনে বিভিন্ন আঞ্চলিক সংগঠন কাজ করে। তাই যদি সোসাইটির ব্যানারে ডে প্যারেড হয়, তবে অবশ্যই সংগঠনের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং যাঁরা সংগঠনকে তিন যুগ ধরে নেতৃত্ব দিয়েছেন, তাঁদের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।

এসময় এম আজিজ প্রশ্ন তোলেন, “গঠনতন্ত্র অনুসরণ করা হলো না কেন? কার্যনির্বাহী কমিটির বৈঠক কেন হয়নি? বোর্ড অব ট্রাস্টির সঙ্গে কেন আলোচনা করা হলো না? আগেভাগেই গ্র্যান্ড মার্শাল নির্ধারণ করে ফেলা হলো কীভাবে? এর পেছনে ব্যক্তিগত স্বার্থ কী?”

সম্পর্কিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

তিনি আরও বলেন, “বাংলাদেশ সোসাইটির নেতৃত্ব পাঁচ-ছয় লাখ প্রবাসীর প্রতিনিধিত্ব করে। গত বছর ঠিক এভাবেই একজন ব্যক্তি তার স্বার্থের জন্য প্যারেড আয়োজন করেছিল, যেখানে মাত্র দুই শতাধিক লোক উপস্থিত ছিল! এতে বাংলাদেশি কমিউনিটির মানহানি হয়েছে এবং বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।”

তিনি সতর্ক করে বলেন, “সংগঠন চলে গঠনতন্ত্র অনুযায়ী, ব্যক্তিগত স্বার্থে নয়। বাংলাদেশ সোসাইটিকে কেউ নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারবে না।”

এখন প্রশ্ন হলো, প্রবাসী বাংলাদেশিরা কী সিদ্ধান্ত নেবেন? তাঁরা কি এই প্যারেডে অংশ নিয়ে নিজেরাই অপমানিত হবেন, নাকি গঠনতন্ত্র মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালিত একটি ঐক্যবদ্ধ আয়োজনের দাবি জানাবেন?

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান। উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজিজ, বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিমসহ আরও অনেকে।

ট্যাগ: নিউইয়র্কপ্রবাসীবাকবিতন্ডাবাঙালি কমিউনিটি
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অন্যান্য

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৫ মার্চ ২০২৫
নিউইয়র্কে ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব উদযাপিত
নিউইয়র্ক

নিউইয়র্কে ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব উদযাপিত

১৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৬
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

১২ মার্চ ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.