বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ যুক্তরাষ্ট্র

মিশিগানে আগস্টে শুরু হচ্ছে ৩৮তম ফোবানা সম্মেলন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ মে ২০২৪
in যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
মিশিগানে আগস্টে শুরু হচ্ছে ৩৮তম ফোবানা সম্মেলন

শুরু হতে যাচ্ছে ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। যুক্তরাষ্ট্রের মিশিগানে ৩০ আগস্ট শুরু হবে এ সম্মেলন। চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এবার দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান আয়োজন করছে সম্মেলনটি।

মঙ্গলবার (২১ মে) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোবানার প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার বেদারুল ইসলাম বাবলা এই ঘোষণা দেন।

সম্পর্কিত

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

ভিসা হলেও যুক্তরাষ্ট্রে ঢুকতে ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হবে

সংবাদ সম্মেলনে ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ড. রফিক খানের পক্ষে বেদারুল ইসলাম বাবলা বলেন, ৩৮তম ফোবানা সম্মেলন হবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এই সম্মেলন হবে যুক্তরাষ্ট্রে মিশিগানের ডেট্রয়েট শহরে।

ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকা ও কানাডার বিভিন্ন শহরে উদযাপিত হয়। সম্মেলনে কনভেনারের দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মাহফুজ চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হচ্ছেন খালেদ হোসেন। সম্মেলনকে সার্থক করতে এরই মধ্যে হিল্টন গার্ডেন হোটেল নির্ধারণ করা হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতিকে ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তার প্রচার-প্রসার করা। একই সঙ্গে উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা। বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক এবং ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি করা। নতুন প্রজন্মের কাছে ফোবানা ইয়ুথ ক্লাবের মাধ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি, উচ্চশিক্ষার ব্যাপারে প্রেরণা দেওয়া।

বেদারুল ইসলাম বাবলা বলেন, আমরা প্রতিবছর বাংলাদেশ ও উত্তর আমেরিকায় বেশ কয়েকটি স্কলারশিপ দিয়ে থাকি নতুন প্রজন্মের শিক্ষাগত উন্নতির জন্য।

তিনি আরও বলেন, এই সম্মেলনে থাকবে বিশেষ সেমিনার ও আলোচনা সভা। যেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছে তুলে ধরা হবে- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ইতিহাস।

সংবাদ সম্মেলনে ফোবানার শুভেচ্ছাদূত ড. সুবর্ণা নওয়াদীর, ফোবানার প্রাক্তন চেয়ারপারসন ও আউটস্ট্যান্ডিং মেম্বার জাকারিয়া চৌধুরী, ফোবানার বাংলাদেশ লিয়াজু কমিটির কো-চেয়ারম্যান রিমন মাহফুজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ: ExpertriateUnited Statesআমেরিকাফোবানা সম্মেলনবাংলাদেশি সংস্কৃতিমিশিগানলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

fahim
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে বাংলাদেশি মিলিয়নিয়ার খুনের রহস্য উন্মোচন

২৫ মে ২০২৪
alert
যুক্তরাষ্ট্র

এখনো মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণের লাল তালিকায় বাংলাদেশ

৫ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬
0

0

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

২৬ জানুয়ারি ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.