বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

মেসির সঙ্গে এমবাপের বিরোধ ‍শুরু, জানালেন নেইমার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫
in খেলা
Reading Time: 1 min read
A A
0
মেসির সঙ্গে এমবাপের বিরোধ ‍শুরু, জানালেন নেইমার

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপের আক্রমণত্রয়ী হতে পারত প্রতিপক্ষ শিবিরের জন্য ভয়ঙ্কর কিছু। যেমনটা বার্সেলোনায় ছিল এমএসএন-ত্রয়ী (মেসি-নেইমার ও লুইস সুয়ারেজ)। কিন্তু সেই সম্ভাবনা শেষ হয়ে যায় এমবাপের সঙ্গে বাকি দুই তারকার বিরোধের কারণে। মেসির সঙ্গে এই ফরাসি তারকার বিরোধ কীভাবে শুরু হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন নেইমার।

বার্সেলোনা থেকে ২০২১ সালে ফ্রি এজেন্ট হিসেবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন মেসি। এরপর থেকেই নাকি আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে ‘ঈর্ষাপরায়ণ’ হয়ে ওঠেন এমবাপে। সম্প্রতি আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও’র সঙ্গে পডকাস্ট আলোচনায় এই কথা জানিয়েছেন নেইমার। ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সুপারস্টার পিএসজিতে মেসি-এমবাপের সঙ্গে খেলা চলাকালে ‘ইগো’ ইস্যু বড় হয়ে দাঁড়াত বলে উল্লেখ করেছেন।

২০২৩ সালে মেসি পিএসজি ছেড়ে আমেরিকান মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামি এবং সৌদি আরবের আল-হিলালে যোগ দেন নেইমার। অন্যদিকে, চলতি মৌসুমে পিএসজি ছেড়ে এমবাপেও যোগ দেন রিয়াল মাদ্রিদে। পডকাস্ট অনুষ্ঠানে ফরাসি তারকার যোগদানের প্রসঙ্গ তুলেছিলেন সেলেসাও কিংবদন্তি রোমারিও। জবাবে নেইমার বলেন, ‘তার সঙ্গে আমার কিছু বিষয় ছিল। ছোটখাটো ঝগড়াও হয়েছিল, যদিও (পিএসজিতে) যোগদানের শুরুতে বিষয়টি অন্যরকম ছিল। আমি তাকে ‘‘গোল্ডেন বয়’’ বলে ডাকতাম।’

মেসির আগমনের পরই এমবাপের সঙ্গে সম্পর্কের মাঝে ‘ঈর্ষাকাতরতা’ চলে আসে বলে জানান নেইমার, ‘আমি সবসময় তার (এমবাপে) সঙ্গে মিলে খেলতাম, বলেছিলাম সে (ভবিষ্যতে) বিশ্বসেরাদের একজন হবে। আমিও তাকে (ম্যাচে) সহায়তা করতাম, কথা বলতাম, সেও আমার বাসায় আসত, একসঙ্গে রাতের খাবারও খেয়েছি। বেশ কয়েক বছর আমাদের মাঝে ভালো বোঝাপড়া ছিল, কিন্তু মেসি আসার পর সে ঈর্ষা করতে শুরু করে। সে আমাকে কারও সঙ্গে ভাগাভাগি করতে চায়নি (হাসি)। এরপর কিছু বিবাদ এবং তার আচরণও বদলে যেতে থাকে।’

২০১৭ সালে আরেক ফ্রেঞ্চ ক্লাব মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপে। একই বছরের নভেম্বরে নেইমার দলবদল বাজারের বিশ্বরেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে ফরাসি ক্লাবটিতে নাম লেখান। পিএসজির লক্ষ্য ছিল– বড় তারকাদের সমন্বয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জয়। কিন্তু তাদের মাঝেই লেগেছিল ইগোর যুদ্ধ। সে প্রসঙ্গে নেইমার বলেন, ‘ইগো থাকা সমস্যার কিছু না, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি একা খেলতে পারবেন না। আপনার পাশে আরেকজনকে লাগবে। ইগো ইস্যু সব জায়গায় ছড়িয়ে পড়েছিল, কিছু করা যাচ্ছিল না। যদি কেউ না দৌড়ায়, সাহায্য না করে, আপনি কিছুই জিততে পারবেন না।’

সম্পর্কিত

বড়লেখা ক্রিকেট লীগের সিজন-৪ শুরু

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ থানায়

২০২২-২৩ মৌসুমে পিএসজি লাগাতার খবরের শিরোনামে আসত তিন তারকার বনিবনা না হওয়া ইস্যুতে। মূলত মেসি-নেইমার ছিলেন একদিকে, আরেকপক্ষে এমবাপেসহ পিএসজির টিম ম্যানেজমেন্টের কয়েকজন কর্মকর্তা। শেষদিকে নাকি মেসি-নেইমার থাকলে ফরাসি অধিনায়ক আর ক্লাবটির হয়ে না খেলার মতো শর্তও দিয়েছিলেন বলে সেই সময় জানিয়েছিল সংবাদমাধ্যম লেকিপে। আর্জেন্টিনা-ব্রাজিলের দুই তারকা ফরাসি ডেরা ছেড়ে চলে যান ২০২৩ সালের মাঝামাঝিতে, এরপর এমবাপেও পিএসজিতে থাকেন মাত্র এক মৌসুম।

 

ট্যাগ: এমবাপেনেইমারমেসি
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আমেরিকা প্রবাসী জায়ানের সঙ্গে বাফুফের বৈঠক
খেলা

আমেরিকা প্রবাসী জায়ানের সঙ্গে বাফুফের বৈঠক

২৬ ডিসেম্বর ২০২৪
বছরের প্রথম ম্যাচ খেলতে দলে যোগ দিলেন মেসি
খেলা

বছরের প্রথম ম্যাচ খেলতে দলে যোগ দিলেন মেসি

৯ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬
0

0

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

এআই যুগে ডিগ্রির পাশাপাশি স্কিল বাধ্যতামূলক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬
0

0

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

NSU signs MoU with Commercial Bank of Ceylon PLC to Expand Career and Professional Development Opportunities

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

BJUC Family Day held at Narayanganj Port

BJUC Family Day held at Narayanganj Port

২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

নির্বাচন উপলক্ষে সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময় সভা

২৬ জানুয়ারি ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.