সোমবার, মার্চ ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

রাশিয়ায় আরও ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
A A
0
রাশিয়ায় আরও ৩ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ায় উত্তর কোরিয়া আরও অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার পাঠানো এই সৈন্যরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সম্মখসারির লড়াইয়ের দায়িত্বে রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (এনআইএস) বলেছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার মোতায়েন করা সৈন্য সংখ্যা কত, তা নির্ধারণের জন্য চেষ্টা চলছে। তবে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দৈনিক জুঙ্গাংয়ের এক প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া গত জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে করে রাশিয়ায় অন্তত ৩ হাজার অতিরিক্ত সৈন্য পাঠিয়েছে।

সম্পর্কিত

তানজিয়া জামান মিথিলা, বিশ্ব মঞ্চে বাংলাদেশের স্বপ্নীল পথচলা

ইতালিতে নন-সিজনাল স্পন্সর ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের মানবিক সংকট

প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের পাঠানো অতিরিক্ত সৈন্যরা রাশিয়ার কুরস্ক অঞ্চলের লড়াই ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। রাশিয়ার সৈন্যরা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ওই অঞ্চলে লড়াই করছে।

এর আগে, ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য গত বছর রাশিয়ায় ১১ হাজারের বেশি সৈন্য মোতায়েন করে উত্তর কোরিয়া। ইউক্রেন ও পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সৈন্যরা উত্তর কোরিয়ার অস্ত্রও ব্যবহার করেছে। যদিও উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য সৈন্য ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি কখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলেছেন, ব্যাপক সৈন্য হতাহতের পর গত জানুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে নিজেদের সৈন্যদের প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। ওই সৈন্যরা উত্তর কোরিয়ার অত্যন্ত সুশৃঙ্খল বাহিনীর বিশেষ যুদ্ধ ইউনিটের সদস্য। পূর্ব ইউরোপের উন্মুক্ত এবং সমতল যুদ্ধক্ষেত্রের বিষয়ে তাদের তেমন প্রস্তুতি নেই। যে কারণে ড্রোন হামলায় এই সৈন্যদের ব্যাপক হতাহত ঘটেছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য নিহত অথবা আহত হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রের সম্মুখ সারিতে ফিরে এসেছেন। এই বিষয়ে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাও প্রায় একই ধরনের ধারণা দিয়েছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স।

ট্যাগ: উত্তর কোরিয়ারাশিয়ালিডসৈন্য পাঠিয়েছে
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রতন টাটার মৃত্যু নিয়ে যা বললেন সাবেক ‌‘প্রেমিকা’ সিমি
আন্তর্জাতিক

রতন টাটার মৃত্যু নিয়ে যা বললেন সাবেক ‌‘প্রেমিকা’ সিমি

১১ অক্টোবর ২০২৪
জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

জরুরি বৈঠকে বসছেন নেতানিয়াহু

৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

নতুন মন্ত্রিসভায় সম্ভাবনার পাঠ, আলোচনায় হাবিবুর রশিদের মতো নতুন নেতৃত্ব

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৬
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

১২ মার্চ ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.