সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বছরজুড়ে বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বছরজুড়ে বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে বছরজুড়ে বাজার নজরদারি আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ শৃঙ্খল পর্যবেক্ষণে ট্রেসেবিলিটি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা–সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের বাজার ব্যবস্থাপনা শুধু রমজানকেন্দ্রিক নয়; সারা বছরই ভোক্তার জন্য সহনীয় মূল্য নিশ্চিত করাই মূল লক্ষ্য। এ উদ্দেশ্যে ব্যবসায়ী সংগঠন, আমদানিকারক, উৎপাদক এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও বাড়ানো হবে।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো বা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাজারে স্থিতিশীলতার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ধরে রাখাকেও সমান গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

সভায় মন্ত্রী জানান, ট্রেসেবিলিটি ব্যবস্থা চালু হলে উৎপাদন, পরিবহন, মজুত ও বিপণনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রাথমিক পর্যায়ে ডিম ও পোল্ট্রিসহ গুরুত্বপূর্ণ নিত্যপণ্যকে এই ব্যবস্থার আওতায় আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

সম্পর্কিত

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

রুপির বিপরীতে টাকার উত্থান

সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গ্যাস সরবরাহে বিঘ্ন, পণ্য পরিবহনে প্রতিবন্ধকতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কিছু পণ্যের সরবরাহ চাপে পড়েছে। তবে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলে সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় মসুর ডাল ও ভোজ্যতেলের কাঁচামাল আমদানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। কমিশনের মতে, নিত্যপণ্যের আমদানি, এলসি খোলা এবং পাইপলাইন সরবরাহ—সব মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি ইতিবাচক রয়েছে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং ডাল, তেল, চিনি, খেজুর ও ডিম খাতের ব্যবসায়ী নেতারা অংশ নেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনা আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনা আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

১ আগস্ট ২০২৬
বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া
অর্থনীতি

বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা দেবে দক্ষিণ কোরিয়া

৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

রুপির বিপরীতে টাকার উত্থান

রুপির বিপরীতে টাকার উত্থান

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

২১ সেপ্টেম্বর ২০২৬
রুপির বিপরীতে টাকার উত্থান

রুপির বিপরীতে টাকার উত্থান

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.