শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, হুমকি এবং দায়িত্বপালনরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। মামলাটি নম্বর ৬। দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয়। এতে যাত্রীরা লাগেজ পেতে দেরি করেন এবং সেখানে উত্তেজনা তৈরি হয়।

এ সময় ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। এজাহারে অভিযোগ করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় আখতারুজ্জামান তার দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান এবং গালিগালাজ করেন। তাকে মারধর এবং ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। সেখানে দায়িত্ব পালনরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন ভিডিও ধারণে নিষেধ করলে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত

ক্যাশলেস ব্যাংকিং ত্বরান্বিত করাই আগামী পাঁচ বছরের অন্যতম লক্ষ্য: তারেক রিয়াজ খান

আতিয়া আনিশার সংগীতযাত্রা: খুদে গানরাজ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

এ ছাড়া সাধারণ যাত্রীদের ট্রলিতে থাকা জমজমের পানির বোতল ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের ফলে বিমানবন্দরের মতো সংরক্ষিত ও স্পর্শকাতর স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয় এবং স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্তে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করা হবে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প, বিশ্বব্যাংক দেবে ১,২৬১ কোটি
অর্থনীতি

ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প, বিশ্বব্যাংক দেবে ১,২৬১ কোটি

২৯ সেপ্টেম্বর ২০২৬
asif
বাংলাদেশ

কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারবে না

২৫ আগস্ট ২০২৪

সর্বশেষ

ক্যাশলেস ব্যাংকিং ত্বরান্বিত করাই আগামী পাঁচ বছরের অন্যতম লক্ষ্য: তারেক রিয়াজ খান

ক্যাশলেস ব্যাংকিং ত্বরান্বিত করাই আগামী পাঁচ বছরের অন্যতম লক্ষ্য: তারেক রিয়াজ খান

- ইউএসএ বাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৬
0

0

আতিয়া আনিশার সংগীতযাত্রা: খুদে গানরাজ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আতিয়া আনিশার সংগীতযাত্রা: খুদে গানরাজ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

- ইউএসএ বাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৬
0

0

শুধু ঋণগ্রহীতা নয়, টেকসই উদ্যোক্তা তৈরি করতে চায় মধুমতি ব্যাংক: মো. সফিউল আজম

শুধু ঋণগ্রহীতা নয়, টেকসই উদ্যোক্তা তৈরি করতে চায় মধুমতি ব্যাংক: মো. সফিউল আজম

- ইউএসএ বাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৬
0

0

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

- ইউএসএ বাংলা ডেস্ক
২ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ক্যাশলেস ব্যাংকিং ত্বরান্বিত করাই আগামী পাঁচ বছরের অন্যতম লক্ষ্য: তারেক রিয়াজ খান

ক্যাশলেস ব্যাংকিং ত্বরান্বিত করাই আগামী পাঁচ বছরের অন্যতম লক্ষ্য: তারেক রিয়াজ খান

২ অক্টোবর ২০২৬
আতিয়া আনিশার সংগীতযাত্রা: খুদে গানরাজ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

আতিয়া আনিশার সংগীতযাত্রা: খুদে গানরাজ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

২ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.