বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অপরাধ

ডিপজলের বিরুদ্ধে গাবতলী পশুর হাট দখলের অভিযোগ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৫ মে ২০২৪
in অপরাধ, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
Dipjol

রাজধানীর গাবতলী পশুর হাটের ইজারার টাকা পরিশোধ না করেই হাসিল আদায়ের অভিযোগ ওঠেছে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ওরফে ডিপজলের বিরুদ্ধে। এ অভিযোগের পরও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডিপজলের জামানত বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। উল্টো ডিপজল ইজারার টাকা পরিশোধ না করেই তার লোকজন দিয়ে হাট পরিচালনা শুরু করেছেন। হাটের প্রবেশপথে ইজারাদার হিসেবে ডিপজলের ব্যানার দেখা গেছে।

এমনকি উচ্চ আদালতে হাটের ইজারা নিয়ে রিট হলে আদালত সর্বোচ্চ দরের টাকা দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার কাছ থেকে জমা নেওয়ার অনুমতি দিয়ে হাট হস্তান্তরের আদেশ দিলেও ব্যবস্থা নেয়নি করপোরেশন।

সম্পর্কিত

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের দাবি, নির্ধারিত সময়ে ইজারার টাকা পরিশোধ না করায় ডিপজলকে ইজারার কার্যাদেশ ও হাট হস্তান্তর করা হয়নি। তাদের নিজস্ব কর্মীরাই হাটের হাসিল আদায় করছেন।

ডিএনসিসি সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি গাবতলী পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তি দেয় ডিএনসিসির সম্পত্তি বিভাগ। দরপত্রে অংশ নেওয়া দুই ব্যক্তির মধ্যে ডিপজলের প্রস্তাবিত ইজারামূল্য ছিল সর্বোচ্চ ১৭ কোটি ১২ লাখ ১৫ হাজার টাকা। আর আগের ইজারাদার লুৎফর রহমান দর দিয়েছিলেন ১৬ কোটি ২০ লাখ টাকা।

দরপত্র যাচাই শেষে ২১ মার্চ সর্বোচ্চ দরদাতা ডিপজলকে ইজারামূল্যের সঙ্গে অন্যান্য ফি পরিশোধ করতে চিঠি দেয় ডিএনসিসির সম্পত্তি বিভাগ। চিঠিতে দরপত্রের সঙ্গে জমা দেওয়া জামানতের ৫ কোটি ১৪ লাখ টাকা বাদে আরও ১৭ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে বলা হয়। কিন্তু ডিপজল নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না করে ৩১ মার্চ উত্তরের মেয়র বরাবর টাকা জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেন। সময় চান হাট হস্তান্তরের আগের দিন, অর্থাৎ ১৩ এপ্রিল পর্যন্ত। কিন্তু ওই সময়ের মধ্যেও পুরো টাকা পরিশোধে ব্যর্থ হন ডিপজল।

ডিপজলের ভাতিজা দেওয়ান মোহাম্মদ ইকরাম বলেন, হাটের বর্তমান ইজারাদার তার চাচা ডিপজল। সিটি করপোরেশন ১৫ এপ্রিল তাদের কাছে হাট বুঝিয়ে দিয়েছে। ওই দিন থেকেই তারা হাসিল আদায় করছেন।

অভিযোগের বিষয়ে ডিপজল গণমাধ্যমকে বলেন, বিষয়টি সিটি করপোরেশন ও তার নিজস্ব ব্যাপার।

এদিকে উচ্চ আদালতে হাটের ইজারা নিয়ে রিট করলে আদালত সর্বোচ্চ দর জমা দিয়ে হাটটি লুৎফর রহমানের কাছে হস্তান্তরের আদেশ দেন।

লুৎফর রহমান বলেন, আদালতের আদেশের অনুলিপি ও হাটের জন্য ব্যাংক পে-অর্ডারের সঙ্গে আবেদন নিয়ে তিনি সিটি করপোরেশনে গিয়েছিলেন। কিন্তু আবেদন গ্রহণ করা হয়নি।

উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, ইজারাদারকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি। কারণ কিছু টাকা বাকি আছে। ওই টাকা যত দ্রুত সম্ভব পরিশোধ করতে বলা হয়েছে।

ট্যাগ: গাবতলী পশুর হাটডিএনসিসিডিপজললিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ইসলামী ব্যাংক লুটপাটে চুপ্পুর ভূমিকার তদন্ত চান মোতাহার হোসেন
জাতীয়

ইসলামী ব্যাংক লুটপাটে চুপ্পুর ভূমিকার তদন্ত চান মোতাহার হোসেন

২৪ জুলাই ২০২৬
দেশের সিস্টেমগুলোতে ক্যানসার ধরেছে: সারজিস আল
বাংলাদেশ

দেশের সিস্টেমগুলোতে ক্যানসার ধরেছে: সারজিস আল

১৬ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ডকুমেন্টারি বিতর্ক, দুঃখ প্রকাশ করে সংশোধনের আশ্বাস: রাশেদ খান

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট ২০২৬
ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.