আধুনিক আবাসন, আসবাব ও ইন্টেরিয়র সজ্জায় কাঠের বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের বোর্ডের ব্যবহার বাড়ছে। নকশার বৈচিত্র্য, টেকসই বৈশিষ্ট্য ও বহুমুখী প্রয়োগের সুযোগ থাকায় এসব উপকরণ ঘরের আসবাব থেকে শুরু করে রান্নাঘরের কেবিনেট, দেয়ালের প্যানেলিং ও পার্টিশন তৈরিতে জায়গা করে নিচ্ছে। এ খাতে বিভিন্ন ধরনের বোর্ড ও উদ্ভাবনী সারফেস সলিউশন নিয়ে কাজ করছে আকিজ বোর্ড।![]()
বিশ্বমানের কাঁচামাল ও জার্মান প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত বোর্ডের মাধ্যমে দেশের ইন্টেরিয়র ও নির্মাণ খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে প্রতিষ্ঠানটি। ময়মনসিংহের ত্রিশালে আকিজ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডের কারখানায় দৈনিক প্রায় ১ হাজার ৭০০ ঘনমিটার পার্টিকেল বোর্ড উৎপাদনের সক্ষমতা রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি দেশের সর্বোচ্চ পার্টিকেল বোর্ড উৎপাদন সক্ষমতা এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ উৎপাদন কেন্দ্র।
আধুনিক স্থাপত্যে উপকরণ নির্বাচনের ক্ষেত্রে নান্দনিকতার পাশাপাশি স্থায়িত্ব, ব্যবহারিক সুবিধা ও পরিবেশগত প্রভাবও গুরুত্ব পাচ্ছে। এ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আকিজ বোর্ডের পণ্যতালিকায় রয়েছে প্লেইন পার্টিকেল বোর্ড, এমডিএফ, প্লাইউড, ফাইবার সিমেন্ট বোর্ড, জুট বোর্ড, মেলামাইন বোর্ড ও ভিনিয়ার্ড বোর্ড। পাশাপাশি লুমিনো ব্র্যান্ডের আওতায় প্রতিষ্ঠানটি হাই গ্লস ইউভি, আল্টিমেট ইউভি, সিনক্রো মেলামাইন, পেট-জি, অ্যাক্রিলিক, গ্লাস অ্যাক্রিলিক ও এইচপিএল বোর্ড বাজারজাত করছে।![]()
ব্যবহারের ধরন অনুযায়ী এসব বোর্ডের বৈশিষ্ট্য ও প্রয়োগেও রয়েছে পার্থক্য। সাধারণ আসবাব ও ইন্টেরিয়র সজ্জায় বিভিন্ন ধরনের বোর্ড ব্যবহার করা হয়। আর্দ্রতাপ্রবণ স্থানে ব্যবহারের জন্য রয়েছে হাই ময়েশ্চার রেজিস্ট্যান্ট বা এইচএমআর বোর্ড। রান্নাঘরের কেবিনেট, বাথরুমের ভ্যানিটি, লন্ড্রি কেবিনেট ও শেলফ তৈরিতে এ ধরনের বোর্ড ব্যবহার করা যায়। অন্যদিকে, ইন্টেরিয়রে কাঠের স্বাভাবিক নকশা ও আবহ ধরে রাখতে ভিনিয়ার্ড বোর্ড ব্যবহার করা হয়।
বোর্ডের নকশা ও পৃষ্ঠতলের বৈশিষ্ট্যেও এসেছে পরিবর্তন। লুমিনো ব্র্যান্ডের সিনক্রো মেলামাইন বোর্ডে কাঠের নকশা ও স্পর্শের অনুভূতির মধ্যে সামঞ্জস্য তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে কাঠের মতো দৃশ্যমান নকশার পাশাপাশি স্পর্শেও প্রাকৃতিক কাঠের কাছাকাছি অনুভূতি পাওয়া যায়। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রথম সিনক্রো মেলামাইন বোর্ড বাজারজাত করেছে আকিজ বোর্ড।
এদিকে, চকচকে ও আধুনিক ফিনিশিংয়ের জন্য রয়েছে হাই গ্লস ইউভি বোর্ড। এর পৃষ্ঠতলে আলট্রাভায়োলেট প্রযুক্তি প্রয়োগ করে উজ্জ্বল ও আয়নার মতো ফিনিশ তৈরি করা হয়। প্রতিষ্ঠানটির দাবি, সাধারণ ঘরের আলো ও প্রাকৃতিক আলোর পরিবেশে প্রায় ২০ বছর পর্যন্ত বোর্ডটির রঙ ও উজ্জ্বলতা বজায় থাকতে পারে। সরাসরি সূর্যের আলো বা শক্তিশালী আলোর নিচে এ স্থায়িত্ব প্রায় ১০ বছর পর্যন্ত হতে পারে।
এইচপিএল বোর্ডের ক্ষেত্রেও পৃষ্ঠতলের গুণগত মান ও স্থায়িত্বে গুরুত্ব দেওয়া হচ্ছে। আকিজ বোর্ডের লুমিনো এইচপিএল বোর্ডে সামনের ও পেছনের দিকে একই রঙের ফিনিশ ব্যবহারের পাশাপাশি স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পৃষ্ঠতল ও মূল বোর্ডের মধ্যে বন্ধন তৈরি করা হয়। এতে স্তরগুলোর মধ্যে ফাঁক তৈরি হওয়ার ঝুঁকি কমে এবং বোর্ডের স্থায়িত্ব বাড়ে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।![]()
উৎপাদনপ্রক্রিয়াতেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ধাপ। পার্টিকেল বোর্ড তৈরির ক্ষেত্রে কাঠের টুকরোকে নির্দিষ্ট আকার ও পুরুত্বে কাটার প্রক্রিয়া—ফ্লেকিং—বোর্ডের গঠন ও যান্ত্রিক বৈশিষ্ট্য নির্ধারণে ভূমিকা রাখে। অন্যদিকে, এমডিএফ বোর্ড কাঠের তন্তু, মোম ও রেজিনের সমন্বয়ে উচ্চ তাপমাত্রা ও চাপে তৈরি করা হয়। উৎপাদনপ্রক্রিয়ার এসব ধাপ বোর্ডের ঘনত্ব, স্থায়িত্ব ও ব্যবহারোপযোগিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ।
বোর্ডের রঙ ও নকশার বৈচিত্র্যও আধুনিক ইন্টেরিয়রে নতুন সুযোগ তৈরি করেছে। কাঠের প্রচলিত রঙের পাশাপাশি মার্বেল, সাদা, কালো, হলুদ ও কমলার মতো রঙ পাওয়া যায়। এ ছাড়া আমেরিকান টিক, বার্মা টিক, হাভানা ওক, রেড ওক, ওয়ালনাট ও চেরি কাঠের অনুকরণে তৈরি শেডও রয়েছে। ফলে আসবাব ও ঘরের সাজসজ্জায় নির্দিষ্ট নকশা, রঙ ও আবহ তৈরি করার সুযোগ বাড়ছে।
পরিবেশগত প্রভাব কমানোর বিষয়টিও বোর্ড উৎপাদনে গুরুত্বপূর্ণ। আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড নিজস্ব আঠা তৈরির প্লান্ট স্থাপন করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, উৎপাদিত ইউরিয়া ফর্মালডিহাইড আঠা বোর্ড থেকে ফর্মালডিহাইডের নিঃসরণ কম রাখতে সহায়তা করে। তবে পরিবেশ ও স্বাস্থ্যগত নিরাপত্তার মূল্যায়নে নির্গমনের প্রকৃত মাত্রা এবং প্রযোজ্য মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করা জরুরি।
বোর্ডের ব্যবহার বাড়লেও সব ক্ষেত্রে কাঠের বিকল্প হিসেবে এর প্রয়োগ একরকম নয়। কাজের ধরন, আর্দ্রতা, স্থায়িত্ব, নকশা ও ব্যয়ের বিবেচনায় উপকরণ নির্বাচন করতে হয়। তবে আধুনিক আবাসন ও ইন্টেরিয়র সজ্জায় বোর্ডের বহুমুখী ব্যবহার নির্মাণসংশ্লিষ্ট উপকরণের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করছে। উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও উন্নত সারফেস প্রযুক্তির সমন্বয়ে এ বাজারে নিজেদের অবস্থান আরও বিস্তৃত করার চেষ্টা করছে আকিজ বোর্ড।![]()