সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

ডিসেম্বরে বাংলাদেশের বিজয়ের মাসে ঢাকা সফরে আসতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দুই দেশের শীর্ষ নেতার সম্ভাব্য সফর ঘিরে কূটনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে। সফর দুটি সফল হলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসতে পারেন। অন্যদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ১৩ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিন দিনের সফর শেষে ১৬ ডিসেম্বর ভোরে তাঁর ঢাকা ত্যাগ করার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত

চট্টগ্রামে এইউডব্লিউ শিক্ষার্থীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ভবিষ্যৎ নিয়ে জার্মান রাষ্ট্রদূতের আলোচনা

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের সঙ্গে সফর নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ দুই নেতাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সফরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

কূটনৈতিক সূত্র বলছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও রোহিঙ্গা সংকটের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার বিষয়টি আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা হতে পারে।

এ ছাড়া জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরকালে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শ্রমবাজারসংক্রান্ত একটি চুক্তি সই হতে পারে বলেও আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনে মালয়েশিয়া সফরের সময় যেসব সিদ্ধান্ত ও সমঝোতা হয়েছিল, আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে ঢাকা ও কুয়ালালামপুরের সম্পর্ককে নতুন মাত্রায় নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

অন্যদিকে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সফরে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, যোগাযোগব্যবস্থা, পর্যটন, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা গুরুত্ব পাবে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় আসতে পারে।

বাংলাদেশের জন্য মালদ্বীপ একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও পর্যটন সহযোগী দেশ। অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। ফলে প্রেসিডেন্ট মুইজ্জুর সফর দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, সফর দুটি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আনুষ্ঠানিক সফরসূচি ও অন্যান্য কর্মসূচি চূড়ান্ত হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মোদীর সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী, গুরুত্ব পেল বাংলাদেশ-ভারত সম্পর্ক
আন্তর্জাতিক

মোদীর সঙ্গে বৈঠকে দীনেশ ত্রিবেদী, গুরুত্ব পেল বাংলাদেশ-ভারত সম্পর্ক

১১ আগস্ট ২০২৬
ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা
বাংলাদেশ

ইজতেমা ময়দান ছাড়ছেন মুসল্লিরা

১৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামে এইউডব্লিউ শিক্ষার্থীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ভবিষ্যৎ নিয়ে জার্মান রাষ্ট্রদূতের আলোচনা

চট্টগ্রামে এইউডব্লিউ শিক্ষার্থীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ভবিষ্যৎ নিয়ে জার্মান রাষ্ট্রদূতের আলোচনা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬
0

0

ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
0

0

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

ন্যাশনাল ব্যাংকের ওপর মানুষের আস্থা ফিরতে শুরু করেছে

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
0

0

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চীফ হুইপের বৈঠক

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চীফ হুইপের বৈঠক

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

চট্টগ্রামে এইউডব্লিউ শিক্ষার্থীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ভবিষ্যৎ নিয়ে জার্মান রাষ্ট্রদূতের আলোচনা

চট্টগ্রামে এইউডব্লিউ শিক্ষার্থীদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ভবিষ্যৎ নিয়ে জার্মান রাষ্ট্রদূতের আলোচনা

২৩ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

২২ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.