মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ‘

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ‘

দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। সে লক্ষ্যে এবিজির চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর উন্মোচন করেছেন ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর লোগো। টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজনকে সামনে রেখে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজির চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’।

এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার এই উদ্যোগ নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য তৈরি করছে সম্ভাবনাময় মঞ্চ।

সম্পর্কিত

র-সংশ্লিষ্ট দুই সাবেক সেনা কর্মকর্তার নাশকতার ছক: জুলকারনাইন শায়ের

দর্শকের ভালোবাসা আমাকে আরও বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখায়: শাকিব খান

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’, যেখানে রাতের ফ্লাডলাইটের আলোয় একই সঙ্গে অনুষ্ঠিত হবে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট।

আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি স্পোর্টস সিটিতে শুরু হতে যাওয়া এই মেগা আসরে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় অংশ নিয়ে দলগুলো লড়বে শিরোপা জয়ের জন্য।

এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের জন্য আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এই টুর্নামেন্টকে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য থেকে শুরু করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি গড়ে তোলার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে যে অগ্রযাত্রা সূচিত হয়েছে, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ সেই প্রচেষ্টাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আরও বিস্তৃত করবে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি বিশ্ববিদ্যালয় হলো—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির ডিরেক্টর ইমরুল হাসান, অ্যাডভাইজার বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

তরুণদের পেশাদার ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এ চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্স-আপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। এই আকর্ষণীয় প্রাইজমানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে তোলার ক্ষেত্রেও টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের এমন সুযোগ তাঁদের জন্য অত্যন্ত গর্বের। তাঁরা মনে করেন, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

দেশের অগ্রগতিতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব সামিট ও যুক্তরাষ্ট্রের
অর্থনীতি

দেশের অগ্রগতিতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব সামিট ও যুক্তরাষ্ট্রের

৬ জুলাই ২০২৬
দুই পাতাল মেট্রোরেলে ব্যয় ২ লাখ ৪ হাজার কোটি টাকা
অর্থনীতি

দুই পাতাল মেট্রোরেলে ব্যয় ২ লাখ ৪ হাজার কোটি টাকা

১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

র-সংশ্লিষ্ট দুই সাবেক সেনা কর্মকর্তার নাশকতার ছক: জুলকারনাইন শায়ের

র-সংশ্লিষ্ট দুই সাবেক সেনা কর্মকর্তার নাশকতার ছক: জুলকারনাইন শায়ের

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬
0

0

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ‘

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ‘

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬
0

0

দর্শকের ভালোবাসা আমাকে আরও বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখায়: শাকিব খান

দর্শকের ভালোবাসা আমাকে আরও বড় জায়গায় যাওয়ার স্বপ্ন দেখায়: শাকিব খান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬
0

0

যোগ্যতার মাপকাঠিতে জায়মা রহমানকে মূল্যায়ন করা হোক: মুশফিকুল ফজল আনসারী

যোগ্যতার মাপকাঠিতে জায়মা রহমানকে মূল্যায়ন করা হোক: মুশফিকুল ফজল আনসারী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

র-সংশ্লিষ্ট দুই সাবেক সেনা কর্মকর্তার নাশকতার ছক: জুলকারনাইন শায়ের

র-সংশ্লিষ্ট দুই সাবেক সেনা কর্মকর্তার নাশকতার ছক: জুলকারনাইন শায়ের

১৩ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ‘

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ ‘

১৩ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.