জীবনে অনেক কিছু পেয়েছি—সাফল্য, চ্যালেঞ্জ, সুন্দর কিছু স্মৃতি আর অসংখ্য অভিজ্ঞতা। তবে Ares জন্মানোর পর থেকে আমি সবসময় একটা কথা বলি, আল্লাহ আমাকে এর পরে যা কিছু দেবেন, সবই আমার জন্য বাড়তি পাওয়া। কারণ জীবনের সবচেয়ে বড় উপহারটা আমি ইতিমধ্যেই পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ!
আজকাল আমার জীবনটা অনেকটা এই ছবির মতোই। কাজের ব্যস্ততা, দায়িত্ব আর দৌড়ঝাঁপের মধ্যে বেশিরভাগ সময়ই ক্লান্ত থাকি। তারপরও চেষ্টা করি Ares-কে আমার শতভাগ সময়, ভালোবাসা আর মনোযোগ দিতে। যত ব্যস্ততাই থাকুক, ওর সঙ্গে সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে চাই।
মা হওয়া, নিজের কাজ, স্বপ্ন আর দায়িত্ব—সবকিছু একসঙ্গে সামলাতে গিয়ে প্রতিদিনই নতুন কিছু শিখছি। সবসময় সহজ হয় না, কিন্তু এই জীবনটার জন্য আমি সত্যিই অনেক কৃতজ্ঞ।
আমার জন্মদিনে ধন্যবাদ জানাতে চাই সেই মানুষগুলোকে, যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন এবং আমার ওপর বিশ্বাস রাখেন। আপনারা আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেন। আর যারা আমার সমালোচনা করেন কিংবা আমাকে পছন্দ করেন না, তাঁদেরও ধন্যবাদ। আপনারাও আপনাদের মতো করে আমাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন!
এখনো অনেক কিছু শেখার আছে, অনেক স্বপ্ন পূরণের আছে। প্রতিদিন চেষ্টা করছি আরও ভালো, আরও মানবিক আর আরও শক্ত একজন মানুষ হয়ে উঠতে।
একটু বেশি ক্লান্ত, অনেক বেশি অভিজ্ঞ, কিন্তু তার চেয়েও অনেক বেশি কৃতজ্ঞ।
শুভ জন্মদিন আমাকে!
![]()