বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 2 mins read
A A
0
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত

সিএমএসএফের ১,৭০০ কোটি টাকার তদারকিতে বিএসইসি চেয়ারম্যান

বে টার্মিনালে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে তিনি বাংলাদেশসহ বিশ্বের সব গুম হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানাচ্ছেন।

তিনি বলেন, গুম বা এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর একটি এবং এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশেষ করে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ভিন্নমত দমনে এ ধরনের অপরাধ সংঘটিত হয়।

তারেক রহমান অভিযোগ করেন, বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট সরকার গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমনে গুম-অপহরণের পথ বেছে নিয়েছিল। গুমের শিকার ব্যক্তিদের দীর্ঘদিন আটকে রাখতে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছিল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিতি পেয়েছিল।

দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহার করে বিভিন্ন সময়ে অন্তত ৭ শতাধিক মানুষকে গুম করা হয়েছে। বর্তমান সরকার প্রতিটি ঘটনার তদন্ত করে বিচার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি জানান, ভবিষ্যতে গুম প্রতিরোধে জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিল দুটি আইনে পরিণত হলে গুম ও অপহরণের মতো মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে সরকার আশা করছে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, গুম শুধু একজন মানুষের হারিয়ে যাওয়া নয়; এটি একটি পরিবারের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে থামিয়ে দেয়। গুম হওয়া মানুষের স্বজনেরা বছরের পর বছর অনিশ্চয়তা ও অপেক্ষার মধ্যে জীবন কাটান।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কেউ কেউ ফিরে এলেও ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো অনেক নিখোঁজ ব্যক্তির এখনো কোনো সন্ধান মেলেনি।

সবশেষে প্রধানমন্ত্রী গুমের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশ্বব্যাপী ঐক্য ও সংহতির আহ্বান জানান।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অভিনন্দন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জাতীয়

অভিনন্দন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২১ আগস্ট ২০২৬
ঢাকায় বাড়ছে বিষাক্ত বাতাস, সতর্ক বার্তা
অন্যান্য

ঢাকায় বাড়ছে বিষাক্ত বাতাস, সতর্ক বার্তা

২৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

Applications Open for 2027 Young Leaders of the Americas Initiative Fellowship

Applications Open for 2027 Young Leaders of the Americas Initiative Fellowship

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

সিএমএসএফের ১,৭০০ কোটি টাকার তদারকিতে বিএসইসি চেয়ারম্যান

সিএমএসএফের ১,৭০০ কোটি টাকার তদারকিতে বিএসইসি চেয়ারম্যান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

সব চলচ্চিত্রই আমাদের আপন: জয় চৌধুরী

সব চলচ্চিত্রই আমাদের আপন: জয় চৌধুরী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

বে টার্মিনালে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর

বে টার্মিনালে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে চায় সিঙ্গাপুর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

Applications Open for 2027 Young Leaders of the Americas Initiative Fellowship

Applications Open for 2027 Young Leaders of the Americas Initiative Fellowship

১৪ অক্টোবর ২০২৬
সিএমএসএফের ১,৭০০ কোটি টাকার তদারকিতে বিএসইসি চেয়ারম্যান

সিএমএসএফের ১,৭০০ কোটি টাকার তদারকিতে বিএসইসি চেয়ারম্যান

১৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.