পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রোকেয়া কাদের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৯ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।
২০২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি ৪০ পয়সা লোকসান হয়েছিল। ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১১ টাকা ৩৫ পয়সা।
এর আগের ২০২৪ হিসাব বছরেও কোম্পানিটির শেয়ারপ্রতি ৪০ পয়সা লোকসান হয়েছিল। ওই বছর শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল পর্ষদ। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৪ পয়সা। ওই বছর বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়।
২০২২ হিসাব বছরেও শেয়ারপ্রতি ১ টাকা ৪ পয়সা আয় করেছিল দেশ জেনারেল ইন্স্যুরেন্স। ওই বছর ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০২১ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২৪ পয়সা এবং নগদ লভ্যাংশের হার ছিল ১০ শতাংশ।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪৫ কোটি ৪১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১২ দশমিক ০৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ৯৪ শতাংশ শেয়ার।![]()