বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

আবাসন খাতে অর্থায়নকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম নয় মাসে ৮১ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে। আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ছিল ৭৪ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে প্রায় ৯ শতাংশ।

প্রতিষ্ঠানটির জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ডিবিএইচ ফাইন্যান্সের নিট সুদ আয় হয়েছে ১৫৮ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ১০০ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে নিট সুদ আয় বেড়েছে প্রায় ৫৭ শতাংশ।

প্রথম নয় মাসে প্রতিষ্ঠানটির পরিচালন আয় দাঁড়িয়েছে ২০৬ কোটি টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৯৯ কোটি টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫২ টাকা ৩ পয়সা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ২০২৬ সালের প্রথম নয় মাসের আর্থিক ফলাফল পরিচালনগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ ও গ্রাহককেন্দ্রিক সেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন। বাজারের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও টেকসই প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আরও বেশি মানুষের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

তিন দশক ধরে বাংলাদেশে গৃহঋণ সেবা দিয়ে আসছে ডিবিএইচ ফাইন্যান্স। প্রচলিত অর্থায়নের পাশাপাশি প্রতিষ্ঠানটির ইসলামিক ফাইন্যান্স উইংয়ের মাধ্যমে আবাসন অর্থায়ন সুবিধা দেওয়া হয়। মেয়াদি আমানত ও মুদারাবা আমানতসহ বিভিন্ন ধরনের আমানত সেবাও রয়েছে প্রতিষ্ঠানটির। দেশজুড়ে ১৯টি শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা দিচ্ছে ডিবিএইচ। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠার পর থেকে খেলাপি ঋণের হার ১ শতাংশের নিচে রয়েছে। টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ডিবিএইচ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। ওই হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৪ টাকা ৬৯ পয়সা, আগের হিসাব বছরের পুনর্মূল্যায়িত আয় ছিল ৪ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৯ টাকা ৫৫ পয়সা।

২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভের পরিমাণ ৭৯৬ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ারের ৫১ দশমিক ৩২ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের, ৩২ দশমিক ৩৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, শূন্য দশমিক ৫৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের এবং ১৫ দশমিক ৪৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

এশিয়া-মধ্যপ্রাচ্য-আফ্রিকায় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
অর্থনীতি

এশিয়া-মধ্যপ্রাচ্য-আফ্রিকায় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

১৬ সেপ্টেম্বর ২০২৬
নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপের সিইও হলেন সৈয়দ আলমগীর
অর্থনীতি

নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপের সিইও হলেন সৈয়দ আলমগীর

২ আগস্ট ২০২৬

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

১৫ অক্টোবর ২০২৬
প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

১৫ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.