বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএম লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড ২০২৫-২৬ হিসাব বছরে সম্মিলিতভাবে ১ হাজার ৪১৮ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মধ্যে বিএসআরএম লিমিটেডের নিট মুনাফা ৭০৩ কোটি টাকা এবং বিএসআরএম স্টিলসের ৭১৫ কোটি টাকা। কোম্পানি দুটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাব বছরে বিএসআরএম লিমিটেডের আয় বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯ কোটি টাকা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির আয় ছিল ৯ হাজার ৬৬৪ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ৪৩৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৫৭ পয়সা।

সম্পর্কিত

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

২০২৫-২৬ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে বিএসআরএম লিমিটেড। এ-সংক্রান্ত প্রস্তাব ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

অন্যদিকে, বিএসআরএম স্টিলসের আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ১২ হাজার ৯৪৯ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০ হাজার ৩৬৭ কোটি টাকা। এক বছরে আয় বেড়েছে ২ হাজার ৫৮২ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। ২০২৪-২৫ হিসাব বছরে এ আয় ছিল ১৩ টাকা ৭৭ পয়সা।

সর্বশেষ হিসাব বছরের জন্য বিএসআরএম স্টিলস ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এ কোম্পানির রেকর্ড ডেটও নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।

এর আগে ২০২৪-২৫ হিসাব বছরে বিএসআরএম লিমিটেড ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ২০ টাকা ৫৭ পয়সা, আগের বছরের ১৪ টাকা ৪৮ পয়সার তুলনায় বেশি। বিএসআরএম স্টিলসও ২০২৪-২৫ হিসাব বছরে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই বছর কোম্পানিটির ইপিএস ছিল ১৩ টাকা ৭৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে বিএসআরএম স্টিলসের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৫২ পয়সা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

hasnat
বাংলাদেশ

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ আহত অন্তত ৪০ জন

২৫ আগস্ট ২০২৪
বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় এইচবিএল চেয়ারম্যান-সিইও
অর্থনীতি

বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় এইচবিএল চেয়ারম্যান-সিইও

৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

১৫ অক্টোবর ২০২৬
প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

১৫ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.