বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের (বিজেইউইসি) কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি সোসাইটির (বিজেইউএস) ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন করা হয়েছে। নতুন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ রনি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান মিজান (মিজান প্রধান)।
শনিবার ঢাকার খিলগাঁওয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় পুরোনো কমিটি বিলুপ্ত ও নতুন সংগঠনের বোর্ড গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের ইসি কমিটির প্রত্যক্ষ ভোট এবং উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সমর্থনে সাব্বির আহমেদ রনিকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
নতুন বোর্ডে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু আলীম ও সায়েম ইসলাম টুটুল। ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন মো. আব্দুর রব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জহিরুল কাইয়ুম মিঠু।
বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবু অশোক ধর, খান নজরুল ইসলাম হান্নান, ওমর ফারুক জালাল, মো. বশির-উজ্জামান, শফিকুর রহমান, মো. মোক্তার হোসেন, মো. রোকনুজ্জামান রকি ভূঁইয়া, রফিকুল হুদা বাবু, মো. মফিজুল ইসলাম কাজল ও রফিকুল ইসলাম জুয়েল।
এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন রাজিবুল ইসলাম, জাহিদুর রহমান মিঠু, শাহাবুদ্দিন মাসুদ, মো. মঈন উদ্দিন উজ্জ্বল, মো. জামাল হোসেন আলম ও আলোক বসু।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রথম বোর্ড সভায় বোর্ডের সদস্যদের মধ্য থেকে একজন সভাপতি মনোনীত করা হবে। একই সঙ্গে ৩১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হবে।
নিবন্ধন সম্পন্ন হলে দেশের সব বিভাগীয় ও মহানগর কমিটি বাংলাদেশ জার্নালিস্ট ইউনিটি সোসাইটির (বিজেইউএস) নামে পরিচালিত হবে। নতুন সংগঠনের সাংগঠনিক কাঠামো বিস্তারের পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।![]()