সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার তীব্র প্রতিবাদ এবং বিদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জীবন, অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকারের চরম ব্যর্থতার অভিযোগে আগামী ২৩ অক্টোবর (শুক্রবার), বিকেল সড়ে ৩টায়, শাহবাগে অবস্থিত জাতীয় যাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)।
এই বিক্ষোভে আপনার অংশগ্রহণ আমরা একান্তভাবে প্রত্যাশা করছি।
এনপিএ মনে করে, এই ঘটনা বিদেশে কর্মরত কোটি প্রবাসী বাংলাদেশির জীবন, সুরক্ষা ও মৌলিক মানবাধিকার রক্ষায় রাষ্ট্র এবং আমাদের কূটনৈতিক মিশনগুলোর চরম অবহেলা ও অকার্যকারিতাকে আবারও উন্মোচিত করেছে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিয়মিত প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, যৌন নিপীড়ন ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে। অথচ এই সংকটগুলোতে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিভাবকতুল্য বা কার্যকর কোনো ভূমিকা দেখতে পাওয়া যায় না। প্রবাসী শ্রমিকদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
সমাবেশে বক্তব্য রাখবেন:
হাসনাত কাইয়ুম, সভাপতি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
মাহা মির্জা, শিক্ষক ও গবেষক,
সরদার আমিরুল ইসলাম, সংগঠক, জনরাষ্ট্র আন্দোলন
তাজনূভা জাবীন, সংগঠক, অল্টারনেটিভস,
আরিফ সোহেল, আহবায়ক, পিআরআই,
মীর হুযাইফা আল মামদূহ, সদস্য, সেন্ট্রাল কাউন্সিল, এনপিএ,
মুশফিক উস সালেহীন, রাজনৈতিক আন্দোলন কর্মী,
তাহমিদ তিশাদ খান, আহবায়ক, ঢাকা মহানগর, এনপিএ ।
কবিতা পাঠ করবেন দীপক সুমন।
এনপিএ সেন্ট্রাল কাউন্সিল সদস্য সজীব তানভীর এর সঞ্চালনায় সভাপ্রধান হিসেবে থাকবেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-র মুখপাত্র ফেরদৌস আরা রুমী।![]()