শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউজ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউজ

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন নাকচ করেছে হোয়াইট হাউজ। দুই মন্ত্রীর পদত্যাগের খবরকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন। খবর বিবিসির।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের ওপর চাপ রয়েছে। রিপাবলিকানদের বড় নির্বাচনী পরাজয়ের পেছনেও ইরান যুদ্ধকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিদায়ী এক রিপাবলিকান কংগ্রেস সদস্য আগামী সপ্তাহের মধ্যেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে ভোট আয়োজনের উদ্যোগ নেওয়ার হুমকি দিয়েছেন। এর মধ্যে এক ভিডিও বার্তায় নিজের কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছেন হেগসেথ। তাঁর বিরুদ্ধে নেওয়া উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা আমাকে আক্রমণ করে। তারা আমাদের আক্রমণ করে, কারণ আমরা কাজ করতে সক্ষম। এটা কাজ করবে না। আমরা পিছু হটব না।’

অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন—এমন খবর অস্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাঁর হয়ে কাজ করাই সব সময়ের পরিকল্পনা।

হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরও মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর রুবিওর সরে যাওয়ার খবর নাকচ করেছে।

এদিকে এবিসি নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হেগসেথকে নিয়ে তিনি ফোন পেয়েছেন। তবে তাঁকে মন্ত্রিসভায় রাখার ‘পুরো ইচ্ছা’ তাঁর রয়েছে। পরে হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘পিট হেগসেথ অসাধারণ কাজ করেছেন।’

সম্পর্কিত

শরণার্থীশিবির থেকে মার্কিন কংগ্রেসে, পঞ্চমবার নির্বাচিত ইলহান ওমর

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

হেগসেথের সাফল্য তুলে ধরতে গিয়ে ট্রাম্প জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং ইরান যুদ্ধ পরিচালনার বিষয়টি উল্লেখ করেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথ ছাড়াও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন কিংবা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে সরিয়ে দেওয়ার কথা ভাবতে পারেন ট্রাম্প। আট মাস আগে শুরু হওয়া ইরান যুদ্ধে সামরিক নির্দেশনা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দুই কর্মকর্তার।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া
অর্থনীতি

ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া

৩০ আগস্ট ২০২৬
চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০০ বিলিয়ন ডলার পাবে দরিদ্র দেশগুলো
আন্তর্জাতিক

চ্যালেঞ্জ মোকাবিলায় ৩০০ বিলিয়ন ডলার পাবে দরিদ্র দেশগুলো

২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউজ

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

নারীর ক্ষমতায়নে সমান সুযোগের আহ্‌বান জুবাইদা রহমানের

নারীর ক্ষমতায়নে সমান সুযোগের আহ্‌বান জুবাইদা রহমানের

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

আকুর বিল পরিশোধে রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

আকুর বিল পরিশোধে রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউজ

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউজ

৬ নভেম্বর ২০২৬
এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

এআই সক্ষমতা অর্জনে তরুণদের দক্ষ করার আহ্বান রাষ্ট্রপতির

৬ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.