ফরচুন ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মঙ্গলবার এ পরিকল্পনার কথা জানান আদানি গ্রুপের পরিচালক প্রণব আদানি। তিনি বলেন, আগামী পাঁচ বছরে গ্রুপটির বিভিন্ন ব্যবসায় প্রায় ১২ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২ হাজার কোটি ডলারের বেশি।
পরিকল্পনা অনুযায়ী, মোট বিনিয়োগের ২০ শতাংশ ব্যয় হবে পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়। বাকি ১০ শতাংশ বিনিয়োগ করা হবে সিমেন্ট, তামা ও অ্যালুমিনিয়াম খাতের ব্যবসায়।
বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে আদানি গ্রুপের। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব খাতে কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন ব্যবসায়ও প্রবেশ করতে চায় প্রতিষ্ঠানটি।
ফরচুন ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এ বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে আদানি গ্রুপের সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে ১৮ লাখ কোটি রুপিতে পৌঁছতে পারে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, যার মূল্য প্রায় ২০০ বিলিয়ন ডলার।
ভারতের পাশাপাশি বিদেশেও বন্দর, জ্বালানি, খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ রয়েছে আদানি গ্রুপের। বাংলাদেশও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি। দেশটিতে বিদ্যুৎ ও ভোগ্যপণ্য খাতে ব্যবসা রয়েছে গ্রুপটির।![]()