প্রতিবেদন লেখা পর্যন্ত গতকাল ডলার সূচক দশমিক ১১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়ায়। ২০২৫ সালের এপ্রিলের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান।
ডলারের বিপরীতে ইউরোর দরও কমেছে। গতকাল ইউরোর মূল্য নেমে আসে ১ ডলার ১০৮ সেন্টে, যা ২০২৫ সালের মে মাসের পর সর্বনিম্ন। একই সময়ে ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও শক্তিশালী হয়েছে ডলার। এতে প্রতি পাউন্ডের বিনিময়মূল্য কমে দাঁড়িয়েছে ১ ডলার ৩২ সেন্টে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান বজায় রাখার ইঙ্গিত পাওয়া গেছে। এতে সুদহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। খবর রয়টার্স।